রাষ্ট্র ও সরকারের মালিকানা...
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, রাষ্ট্র ও সরকারের মালিকানা জনগণের হাতে তুলে দেয়ার...
ছবি সংগৃহীত
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের অভিযানে ভারতীয় ১০৬ বোতল মদসহ মাদক ব্যবসায়ী একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত কয়ছর আলী বিশ্বনাথ পৌর শহরের গন্ধার কাপন গ্রামের মৃত ইউসুফ আলীর পুত্র।
মঙ্গলবার গভীর রাতে বিশ্বনাথ থানার এসআই শামসুল হক সুমন ও মোতাহের আলীর সঙ্গীয় ফোর্স সহঅভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী কয়ছর আলীকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ৪০ বোতল আইস বুটকা, ১৮ বোতল ম্যাকডুয়েল ও ৪৮ বোতল ব্লাক মদ উদ্ধার করা হয়।
বিশ্বনাথ থানার এসআই সামসুল হক সুমন বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের করেন, যার মামলা নং ৩ (২৬) দায়ের করেছেন।
এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি)গাজী মোহাম্মদ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসএ/সিলেট