শীতের কনকনে ঠান্ডায় মানবতার উষ্ণ পরশ

যুক্তরাজ্য প্রবাসী জসিম উদ্দিনের উদ্যোগে চরমহল্লায় অর্ধশত অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ

post-title

তাজিদুল ইসলাম

ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মানবিকতার অনন্য দৃষ্টান্ত। চরমহল্লা ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের সহ-সভাপতি, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট দানবীর, সমাজসেবক ও শিক্ষানুরাগী জসিম উদ্দিনের পক্ষ থেকে অর্ধশত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে চরচৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে আয়োজিত এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে শীতার্ত মানুষের মধ্যে কম্বল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে চরমহল্লা ওয়েলফেয়ার ট্রাষ্ট বিডির সহ-সভাপতি মো: জামাল উদ্দিন পবিত্র কুরআন তেলাওয়াত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরমহল্লা ওয়েলফেয়ার ট্রাষ্ট বিডির সহ-সভাপতি জয়নাল আবেদীন এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সমাজসেবা সম্পাদক সিরাজ মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী আলা উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সংগঠনের সহ-সভাপতি আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল লেইছ ও মঞ্জুর মিয়া।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফিজ নজম উদ্দিন, সলিম উদ্দিন, রাব্বিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, শীতের এই দুঃসময়ে প্রবাসী দানবীরদের সহযোগিতা অসহায় মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক উদ্যোগ আরও বিস্তৃত হলে সমাজ থেকে দারিদ্র্য ও কষ্ট অনেকটাই লাঘব হবে।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগী পরিবারগুলোর মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি। তারা এই মহৎ উদ্যোগের জন্য দানবীর জসিম উদ্দিন ও আয়োজক সংগঠনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

টিএ/ছাতক