মরহুম সৈয়দ ইয়াহইয়া হোসেন সাহেবের...
উদয় সমাজ কল্যাণ সংস্থা সিলেট-এর সম্মানিত উপদেষ্টা এবং খাসদবীর মাদানী জামে মসজিদের মোতোয়াল্লী, সৈয়দ বাড়ি নিবাসী সৈয়দ ইয়াহইয়া হোসেন সাহেবের রুহের...
ছবি সংগৃহীত
সিলেটের মোগলাবাজার থানা এলাকা থেকে ৯ম শ্রেণীর এক স্কুল ছাত্রী অপহৃত হওয়ার ৩০ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এসময় পুলিশ অপহরণ করার অভিযোগে ২জনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) মোগলাবাজার থানা পুলিশের একটি দল মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানাধীন ভানুগাছ রোড থেকে প্রযুক্তির সহায়তায় স্কুল পড়ুয়া মেয়ে (১৫) উদ্ধার ও অপহরণের অভিযোগে ২ তরুণকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, মৌলভীবাজার সদর থানাধীন কাশিনাথ রোড এলাকার আবুল কাশেমের ছেলে আল আমিন হাসান ও একই থানাধীন কাচরিবাজার এলাকার মুকিত আহমেদের ছেলে মাহি আহমেদ নয়ন ।
পুলিশ জানায়, দক্ষিণ সুরমার মোগলাবাজারের ৯ম শ্রেণীর স্কুল পড়ুয়া ছাত্রী (১৫) গত ৫ জানুয়ারি স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হন। এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা মোগলাবাজার থানায় একটি নিখোঁজ ডায়রী করেন। পরে তদন্ত কর্মকর্তা এসআই শাহজালাল শুভ তথ্য প্রযুক্তির সহায়তায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ভানুগাছ রোডের সামন থেকে স্কুল ছাত্রীকে উদ্ধার ও দুজন তরুণকে অপহরণের অভিযোগে গ্রেফতার করেন।
বুধবার (৭ জানুয়ারি) এসব তথ্য নিশ্চিত করেন মোগলাবাজার থানার ওসি মনির হোসেন। তিনি জানান, স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার পর পরই জিডি সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার ও অপহরণের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।
এসএ/সিলেট
উদয় সমাজ কল্যাণ সংস্থা সিলেট-এর সম্মানিত উপদেষ্টা এবং খাসদবীর মাদানী জামে মসজিদের মোতোয়াল্লী, সৈয়দ বাড়ি নিবাসী সৈয়দ ইয়াহইয়া হোসেন সাহেবের রুহের...
সিলেটের কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গাছবাড়ী মডার্ণ একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান...
সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী বাংলাদেশের অভ্যন্তরীন শাহিন আহমদ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা...
দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আর্থিক সহায়তা দেবে সরকার। এমনকি বিদেশের বিশ্ববিদ্যালয়ে...
কহেল রানা চৌধুরী : সিলেটের জকিগঞ্জ উপজেলার ৭ নম্বর বারঠাকুরী ইউনিয়নের উত্তর কুল গ্রামে গভীর রাতে দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ৮ থেকে ১০ জনের...