রাষ্ট্র ও সরকারের মালিকানা...
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, রাষ্ট্র ও সরকারের মালিকানা জনগণের হাতে তুলে দেয়ার...
ছবি সংগৃহীত
নির্বাচনকে সামনে রেখে নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধে কানাইঘাটে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও নিয়মিত মামলার আসামী এবং চিহ্নিত অপরাধীদের গ্রেফতার অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী ও কানাইঘাট থানা পুলিশ। বেশ কয়েকজন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে থানা পুলিশ কানাইঘাট সদর ইউনিয়নের বীরদল লক্ষীপুর গ্রামে এক অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুনেদ হাসান জীবনকে গ্রেফতার করে।
আইনশৃঙ্খলা বাহিনী ও থানা পুলিশের টানা অভিযানে কারনে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গ্রেফতারের ভয়ে পালিয়ে ভেড়াচ্ছেন বলে জানা গেছে।
থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানিয়েছেন, যাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা রয়েছে। ডেভিল হান্ট ফেজ-২’র অভিযান অব্যাহত রয়েছে এবং তা চলবে।
এসএ/সিলেট