অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের সামনা থেকে...
মহানগরীর এয়ারপোর্ট থানার অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড নামের পার্কের সামনা থেকে ভারতীয় পণ্যসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল...
ছবি সংগৃহীত
কানাইঘাট থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে এক স্বেচ্ছাসেবকলীগ নেতা সহ নিয়মিত মামলার ৪ আসামীকে গ্রেফতার করেছে।
থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় শুক্রবার (২জানুয়ারী) রাতে পুলিশ অভিযান চালিয়ে কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন শাখার স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বড়বন্দ ৩য় খন্ড গ্রামের আব্দুস ছাত্তারের পুত্র সালমান আহমদকে গ্রেফতার করেন।
অপরদিকে একই রাতে পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্ট ভুক্ত মামলার পলাতক আসামী একই ইউনিয়নের বাউরভাগ ৪র্থ খন্ড (নয়াখেল) গ্রামের বশির আহমদের পুত্র আজির উদ্দিন তার পুত্র সামছুদ্দিন ও ভাই কামরান আহমদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে এবং তাদেরকে শনিবার (৩ জানুয়ারী) আদালতে প্রেরণ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসএ/সিলেট