জৈন্তাপুরে সুপারি বাগান থেকে...
সিলেটের জৈন্তাপুর থানাধীন ফতেপুর ইউনিয়নের চাঁনঘাট এলাকার সুপারি বাগান থেকে একটি এয়ারগান উদ্ধার করেছে র্যাব। তবে এসময় কাউকে খোঁজে না পাওয়ায় আটক করা সম্ভব...
সংগৃহীত
সিলেট-৫(জকিগঞ্জ-কানাইঘাট) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)। যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা চাকসু মামুনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন।
শনিবার (৩ জানুয়ারি) বেলা আড়াই টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে নেতাকর্মী ও সমর্থকের সঙ্গে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
উল্লেখ্য, চাকসু মামুন বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন। জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের জেলা ও কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি সিলেট জেলা বিএনপির প্রথম সহ সভাপতির দায়িত্বে ছিলেন। দলের হাইকমান্ডের আশ্বাসে তিনি দলীয় মনোনয়নের ব্যাপারে আশাবাদী ছিলেন এবং প্রায় ৩৫ বছর ধরে এই আসনে দলের জন্য কাজ করছেন। কিন্তু শেষ মুহূর্তে এসে জমিয়তে উলামায়ে ইসলামের সাথে আসন সমঝোতা হলে চাকসু মামুন বঞ্চিত হন। এ অবস্থায় দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের চাপে তিনি স্বতন্ত্র নির্বাচনের সিদ্ধান্ত নেন। এরপর ২৯ ডিসেম্বর মনোনয়ন জমা দিলে পরদিন ৩০ ডিসেম্বর দল থেকে তাকে বহিষ্কার করা হয়।
চাকসু মামুন এ প্রতিবেদককে বলেন, মহান আল্লাহর অশেষ করুণায় এবার সবার দোয়া ও সহযোগিতায় মনোনয়ন বৈধ হয়েছে। আমার নেত্রীর বেগম খালেদা জিয়ার দাফনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক তখনই বহিষ্কারের খবর পাই।এটা কতটা অমানবিক হতে পারে, তা জনগণে অবশ্যই উপলব্ধি করবে।
নিজস্ব প্রতিবেদক