কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের...
কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের কর্মস্থলে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা...
সিলেট প্রেসক্লাবের নয়া কমিটির দায়িত্ব গ্রহণ
ছবি সংগৃহীত
সিলেটের সাংবাদিকতার বিদ্যমান ঐক্য, সম্প্রীতি ও সংহতিকে আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন সিলেটের শত বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাব-এর (২০২৬-২৭) নির্বাচিত কমিটি ও বিদায়ী কমিটির নেতৃবৃন্দ। শুক্রবার সন্ধ্যায় বিদায়ী ও নবনির্বাচিত কমিটির যৌথ সভায় এ প্রত্যয় ব্যক্ত করা হয়।
যৌথ সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়-এটি সত্যের সন্ধান, ন্যায়ের পক্ষে দাঁড়ানোর অঙ্গীকার এবং মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠার এক মহান দায়িত্ব। এই দায়িত্ব কাঁধে নিয়ে আমরা সবাই একই বন্ধনে আবদ্ধ-পেশাগত নৈকট্য, নৈতিক দৃঢ়তা ও দেশপ্রেমের অটুট শপথে। নেতৃবৃন্দ সত্যের পক্ষে অবিচল থাকার, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং সাংবাদিকতার মর্যাদা অটুট রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রেসক্লাবের কার্যক্রমকে আরও বেগবান ও গতিশীল করতে উভয় কমিটির নেতৃবৃন্দ পারষ্পরিক সহযোগিতার আশ^াস দেন।
সিলেট প্রেসক্লাবের বিদায়ী সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে ও বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় যৌথ সভায় অংশ নেন নবনির্বাচিত সভাপতি মুকতাবিস-উন-নূর, বিদায়ী কমিটির নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিনিয়র সহসভাপতি খালেদ আহমদ, নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি এম এ হান্নান, সহসভাপতি মো. ফয়ছল আলম, বিদায়ী সহসাধারণ সম্পাদক শুয়াইবুল ইসলাম, নবনির্বাচিত সহসাধারণ সম্পাদক খালেদ আহমদ, বিদায়ী কোষাধ্যক্ষ আনিস রহমান, নবনির্বাচিত কোষাধ্যক্ষ ফয়সাল আমীন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আশরাফুল আলম নাসির, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মো. মুহিবুর রহমান, নির্বাহী মুহাম্মদ আমজাদ হোসাইন, আনাস হাবিব কলিন্স ও আব্দুল আউয়াল চৌধুরী শিপার।
পরে নবনির্বাচিত কমিটির সভাপতিসহ অন্যদের কাছে দাপ্তরিক কাগজপত্র ও ফাইল হস্তান্তর করা হয়।
এসএ/সিলেট
কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের কর্মস্থলে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা...
“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কানাইঘাটে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষে কানাইঘাটে র্যালী, আলোচনা সভা ও...
সিলেট নগরীতে মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে। প্রাথমিকভাবে নগরীর ১, ২ ও ৭ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের...
শিশুদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার পাশাপাশি তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক...
নগরীতে জলাতঙ্কের ঝুঁকি কমাতে কুকুরের গণটিকাদান কার্যক্রম শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। নগরীর ৪২টি ওয়ার্ডে ১৫ দিনব্যাপী এ কর্মসূচিতে প্রতিটি...