রাষ্ট্র ও সরকারের মালিকানা...
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, রাষ্ট্র ও সরকারের মালিকানা জনগণের হাতে তুলে দেয়ার...
ছবি সংগৃহীত
কানাইঘাট থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও চা পাতা জব্দ করা হয়েছে। বুধবার ভোররাত ৩টায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) সালমান ন‚র আলমের নেতৃত্বে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নি.) মো. সাইদুল হক, এসআই (নি.) মো. নূর হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানাধীন ৬নং কানাইঘাট সদর ইউনিয়নের নিজ গোবিন্দপুরের জনৈক আব্দুস সালামের বসতঘরে এ অভিযান চালান।
এসময় ৬৫ বস্তায় ১৯৫০ কেজি ভারতীয় জিরা, মূল্য অনুমান-৯ লাখ ৭৫ হাজার টাকা এবং ২৪টি বস্তায় ৯১২ কেজি ভারতীয় চা পাতা, মূল্য অনুমান-১ লাখ ৮২ হাজার ৪০০ টাকা।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে এজাহার দায়ের করিলে কানাইঘাট থানার মামলা নং-২৮(১২)২৫ রুজু করা হয়। উক্ত মালামালের মালিক পলাতক আসামী মাওলানা আহমেদ হোসেন মেম্বারসহ অপরাপর আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ জানায়।
এসএ/সিলেট