কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান...
কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নব-গঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় কানাইঘাট...
ছবি সংগৃহীত
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও পরিপূর্ণ সুস্থতা কামনায় এবং দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারসহ শান্তিপূর্ণ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে বাদ জুমআ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক পিপি।
সঞ্চালনা করেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা ও শহিদ আহমদ চেয়ারম্যান, উপদেষ্টা অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, আনোয়ার হোসেন মানিক ও এডভোকেট আবু তাহের, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিনসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়াও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলার বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশের গণতন্ত্র, শান্তি ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শান্তিপূর্ণ স্বদেশ প্রত্যাবর্তনের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে বিশেষ মোনাজাত করেন।
এসএ/সিলেট
কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নব-গঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় কানাইঘাট...
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক...
সিলেটে পৃথক অভিযান চালিয়ে ৭২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ও বিজিবি ১৯ ব্যাটালিয়ন। বুধবার (২২...
সিএনজি গাড়ীর সিরিয়াল নিয়ে গত মঙ্গলবার সকালে পূর্ব বিরোধের জের ধরে কানাইঘাটে সিএনজি চালক শাহাব উদ্দিন (৩২) হত্যাকান্ডের মামলায় গ্রেফতারকৃত ৫ আসামীকে বুধবার...
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও...