১ লাখ ৬৫ হাজার কর্মী...
ইউরোপের দেশ ইতালি তাদের শ্রমবাজারে বড় পরিসরে কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে। বিভিন্ন খাতে শ্রমিক সংকট মেটাতে দেশটি প্রায় ১ লাখ ৬৫ হাজার বিদেশি কর্মী নেওয়ার...
ছবি সংগৃহীত
বিলাল উদ্দিন, কুয়েত : মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েত। দেশটি মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ সে দেশে ইসলামি আইন কানুন প্রায়ই প্রয়োগ করে সে দেশের সরকার। এবার কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন সিদ্ধান্ত অনুযায়ী রেস্টুরেন্ট, ক্যাফে, ফুড ট্রাক, পাড়ার মুদি দোকান (বাকালা) এবং ডেলিভারি অ্যাপের মাধ্যমে আর এনার্জি ড্রিংকস বিক্রি করা যাবে না।
এগুলো শুধুমাত্র কো-অপারেটিভ সোসাইটি, বড় সুপারমার্কেট ও হাইপারমার্কেটের নির্দিষ্ট স্থানে পাওয়া যাবে।
১৮ বছরের কম বয়সীরা এনার্জি ড্রিংকস কিনতে বা পান করতে পারবে না। একজন ব্যক্তি দিনে সর্বোচ্চ ২৫০ মিলির ২ ক্যান কিনতে বা পান করতে পারবেন।
এনার্জি ড্রিংকসের সব ধরনের বিজ্ঞাপন ও স্পনসরশিপ নিষিদ্ধ করা হয়েছে। প্রতিটি ক্যানের গায়ে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কিত সতর্কবার্তা থাকা বাধ্যতামূলক।
ক্যাফেইন ও অতিরিক্ত চিনির ক্ষতিকর প্রভাব নিয়ন্ত্রণে এনে জনগণের স্বাস্থ্য সুরক্ষাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।
এসএ/সিলেট
ইউরোপের দেশ ইতালি তাদের শ্রমবাজারে বড় পরিসরে কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে। বিভিন্ন খাতে শ্রমিক সংকট মেটাতে দেশটি প্রায় ১ লাখ ৬৫ হাজার বিদেশি কর্মী নেওয়ার...
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় আরামকোর একটি স্থাপনায় হুতিদের হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।রোববার (৪ অক্টোবর) হুতিদের...
শাহজাহান সেলিম বুলবুল , কানাডা : যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও বাংলাদেশ ক্যাটারিং অ্যাসোসিয়েশনের (বিসিএ) সাবেক সভাপতি পাশা খন্দকার...
মোহাম্মদ হাফিজুর রহমান, প্যারিস (ফ্রান্স) থেকে:: ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ, চট্টগ্রামের কৃতী সন্তান মরহুম শরিফ আল মোমিনের স্মরণে...
কানাডা প্রতিনিধি: ছাত্র হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের সাজা দ্রুত বাস্তবায়নের দাবিতে কানাডার...