ধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য...
সিলেটের ধর্মীয় সম্প্রীতি আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের মাধ্যমে সব ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণভাবে নিজ নিজ...
ছবি সংগৃহীত
মহান বিজয় দিবস উপলক্ষে মহানগর বিএনপির এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ৩টার দিকে মহানগরীর রেজিষ্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি আম্বরখানায় গিয়ে শেষ হয়।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-০১ আসনে (মহানগর ও সদর) বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
পূর্ব ঘোষিত এই বর্ণাঢ্য র্যালিতে যোগ দিতে বেলা ২টা থেকে স্ব স্ব ব্যানারে মিছিল সহকারে মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দরা সিলেটের ঐতিহাসিক রেজিষ্ট্রারি মাঠে জড়ো হতে থাকেন। পরবর্তীতে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এই র্যালি শুরু হলে বক্তব্য রাখেন সিলেট-০১ আসনে (মহানগর ও সদর) বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। পরে সমাবেশ থেকে খন্দকার আব্দুল মুক্তাদিরের দিক-নির্দেশনায় মিছিল শুরু হয়। এসময় নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে সিলেটের আকাশ-বাতাস।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ, ৬টি থানার আহবায়ক কমিটির সকল নেতৃবৃন্দ ও ৪২টি ওয়ার্ড বিএনপির সভাপতি/আহবায়ক, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।
এসএ/সিলেট
সিলেটের ধর্মীয় সম্প্রীতি আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের মাধ্যমে সব ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণভাবে নিজ নিজ...
নগরীর বালুচর এলাকায় মেসার্স সুমন এন্টারপ্রাইজের আয়োজনে আরএফএল এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায় বালুচর...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী পাসের হার বাড়ানোর পরিবর্তে শিক্ষার গুণগত মান বৃদ্ধির দিকে মনোযোগী হতে শিক্ষকদের প্রতি আহ্বান...
‘নিরাপদ সড়ক সম্মৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নিসচা মহানগর...
সিলেটকে সম্প্রীতি ও সৌহার্দ্যের ভূখণ্ড হিসেবে উল্লেখ করে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, যুগ যুগ ধরে এ অঞ্চলের সব...