সিলেট বিমানবন্দর সড়কে প্রাইভেট কার- ট্রাকের সংঘর্ষে নিহত ১

post-title

ছবি সংগৃহিত



সিলেট বিমানবন্দর সড়কের মালনিছড়া চা বাগান এলাকায় প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
এসময় স্থানীয়রা গুরুতর আহতবস্থায় কারের যাত্রী মাহফুজ মিয়া নামের একজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। নিহত মাহফুজ মিয়া সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার পেছি শেওরা গ্রামের বকুল মিয়ার ছেলে। পরে পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এযারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন জানান, প্রাইভেট কারটি যাত্রীদের নিয়ে সিলেট বিমানবন্দরের দিকে যাচ্ছিলো। ট্রাকটি সিলেট নগরীরর দিকে আসার পথে মালনিছড়া চা বাগান এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে কারটি দুমড়ে মুচড়ে যায়। সড়কে ছিটকে পড়েন যাত্রীরা। এতে একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

এসএ/সিলেট