২৫ বছর পর সুনামগঞ্জ সরকারি...
দীর্ঘ প্রতীক্ষার অবসানের পথে সুনামগঞ্জ সরকারি কলেজের উচ্চশিক্ষা কার্যক্রম। অনার্স কোর্স চালুর প্রায় ২৫ বছর পর...
দোয়ারাবাজারে গণসংযোগ ও পথসভায় উপচে পড়া জনসমাগম, সমর্থকদের ফুলেল শুভেচ্ছা
ছবি মোঃ তাজিদুল ইসলাম
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সমর্থনে দোয়ারাবাজার উপজেলায় জনসভা ও গণসংযোগে মানুষের স্বতঃস্ফূর্ত ঢল নেমেছে। শনিবার (২২ নভেম্বর) দিনব্যাপী পান্ডারগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে মান্নারগাঁও ইউনিয়নের শ্যামল বাজারে অনুষ্ঠিত পথসভা রূপ নেয় বড় জনসমাবেশে।
সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বি মোঃ তাজুল ইসলাম এবং পরিচালনা করেন সাংবাদিক হাবিবুল্লাহ হেলালী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এ ছাড়া বক্তব্য দেন সাংবাদিক সাকির আমিন, মাওলানা মহিবুর রহমানসহ আরও অনেকে।
বক্তারা বলেন, জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে জাবা মেডিকেল সেন্টার, জাবা ওয়েলফেয়ার ট্রাস্ট, জাবা কুরআনিক গার্ডেন, জাবা নার্সিং ইনস্টিটিউট ও জাবা কম্পিউটার লার্নিং সেন্টারের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবকল্যাণমূলক নানা কাজ পরিচালনা করে আসছেন। এসব কাজের জন্য সাধারণ মানুষের মধ্যে তার প্রতি গভীর আস্থা ও শ্রদ্ধা গড়ে উঠেছে।
গণসংযোগ চলাকালে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ ফুল দিয়ে প্রার্থীকে শুভেচ্ছা জানান এবং আসন্ন নির্বাচনে তাকে জয়ী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
স্থানীয়দের মতে, জনগণের উচ্ছ্বাস ও সমর্থনের বহর দেখে বোঝা যাচ্ছে, ছাতক–দোয়ারাবাজারে পরিবর্তনের স্রোত বইছে এবং সেই পরিবর্তনের কেন্দ্রে আছেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
সারাদিনের কর্মসূচিতে ছিল উৎসবমুখর পরিবেশ, স্লোগান, আর জনতার ব্যাপক অংশগ্রহণ।
টিএ/ছাতক
দীর্ঘ প্রতীক্ষার অবসানের পথে সুনামগঞ্জ সরকারি কলেজের উচ্চশিক্ষা কার্যক্রম। অনার্স কোর্স চালুর প্রায় ২৫ বছর পর...
সুনামগঞ্জের ছাতক উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নোয়ারাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের...
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের খিদ্রাকাপন গ্রামে দিনদুপুরে পিকআপে করে একটি লাল রঙের গাভী চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাভীটির মালিক নুর উদ্দিন...
সুনামগঞ্জের ছাতক উপজেলার পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দায়িত্বে অবহেলা,...
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে দুইজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য সিলেট...