কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের...
কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের কর্মস্থলে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা...
ফাইল ছবি
ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, বিতরণ লাইন সংস্কার এবং গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্য শনিবার নগরীর অনেক গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা।শুক্রবার (২১ নভেম্বর) বিকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মু. তানভীর হায়দার।
বিজ্ঞপ্তিতে জানানো হয় শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের অধীন ১১ কেভি লালদিঘীরপাড়, পুলিশ লাইন, ভাতালিয়া ও নবাব রোড ফিডারের আওতাধীন পশ্চিম শেখঘাট, নবীন আবাসিক, ভাঙাটিকর, কুয়ারপাড়, লালদিঘীরপাড়, ইঙ্গুলাল রোড, লামাবাজার, বিলপাড়, শেখঘাট সরকারি কলোনি, লামাবাজার পুলিশ ফাঁড়ি, ওসমানী মেডিক্যাল রোড, কাজলশাহ, মুন্সিপাড়া, পুলিশ লাইন, দরগা মহল্লা, শাপলার গলি, মধুশহিদ, রিকাবী বাজার, উদ্দম আবাসিক এলাকা, নয়াপাড়া, ভাতালিয়া, দক্ষিণ কাজলশাহ, ইসকন মন্দির, সৌরভ আবাসিক এলাকা, নবাব রোড, বর্ণমালা পয়েন্ট, মনিপুরিবস্তি, সাগরদিঘীর পাড়, সুরমা আবাসিক এলাকা, প্রেসক্লাব, মীরের ময়দান, কেওয়াপাড়া, ডিজিএফআই অফিস, এসএমপি ও সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবেনা।
এছাড়াও ৩৩/১১ কেভি আম্বরখানা উপকেন্দ্রের অধীন জালালাবাদ ও আম্বরখানা ফিডারের আম্বরখানা পয়েন্ট, মনিপুরিবস্তি, ইউনিমার্ট, দর্শনদেউড়ী, আর্কাডিয়া, জালালাবাদ আবাসিক এলাকা, ফাজিল চিস্ত আবাসিক এলাকা, পিটিআই, পশ্চিম পীরমহল্লা, রাজার গলি, পায়রা আবাসিক এলাকা, ঝর্ণারপাড়, মিয়াফাজিল চিশত, সুবিদবাজার এলাকা, প্রান্তিক আবাসিক এলাকা, নুরানী আবাসিক এলাকা, বনকলাপাড়া, পশ্চিম পিরমহল্লা (আংশিক) ও এর আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা। তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সার্বিক সহযোগিতা চেয়েছেন প্রকৌশলী মু. তানভীর হায়দার।
এসএ/সিলেট
কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের কর্মস্থলে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা...
“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কানাইঘাটে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষে কানাইঘাটে র্যালী, আলোচনা সভা ও...
সিলেট নগরীতে মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে। প্রাথমিকভাবে নগরীর ১, ২ ও ৭ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের...
শিশুদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার পাশাপাশি তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক...
নগরীতে জলাতঙ্কের ঝুঁকি কমাতে কুকুরের গণটিকাদান কার্যক্রম শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। নগরীর ৪২টি ওয়ার্ডে ১৫ দিনব্যাপী এ কর্মসূচিতে প্রতিটি...