বিশ্বজয়ের মুকুট মাথায় নিয়ে জন্মভূমিতে...
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরাকে নিজ জন্মভূমি...
আত্মহত্যার হুমকি দিলেন বিএনপি নেতা চেরাগ আলী
সংগৃহীত
বিএনপির ত্যাগী ও মাঠের নেতাকর্মীদের মূল্যায়ন করার জন্য দলের হাইকমান্ডের প্রতি অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)। তিনি বলেন, জকিগঞ্জ - কানাইঘাট অঞ্চল হলো বিএনপির দুর্গ। গত ফ্যাসিস্ট সরকারের সময়ে এ অঞ্চলের নেতাকর্মীদের বিরুদ্ধে ১১২ টি মামলা হয়েছিল। শত হামলা-মামলা নির্যাতন শিকার করেও দলকে এখানে সুসংগঠিত করা হয়েছে। আজকের শক্তিশালী বিএনপি হাজার হাজার নেতাকর্মীর ত্যাগের ফসল। আমাদের এ ত্যাগ বৃথা যেতে পারে না।
সোমবার বাদ মাগরিব জকিগঞ্জ উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল বাছিতের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
৩ নং কাজলশাহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথভাবে আয়োজন করে।
চাকসু মামুন আরও বলেন,আবদুল বাছিত বিএনপির একজন খাঁটি কর্মী ছিলেন। তার এ শুন্যতা সহজে পূরণ হবেনা। দলের জন্য বাছিত যেকোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে দ্বিধাবোধ করতেন না। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।
তিনি আরও বলেন, যেকোনো পরিস্থিতিতে ধৈর্য্য ধরুন, হতাশ হওয়ার কিছু নেই। বিএনপি জনগণের রাজনীতি করে। জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়ে সরকার গঠন করবে।
স্থানীয় কাজলশার ইউনিয়ন বিএনপির সভাপতি চেরাগ আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলামের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান।
সভাপতির বক্তব্যে আবেগাপ্লুত হয়ে কাজলশার ইউনিয়ন বিএনপির সভাপতি চেরাগ আলী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৫ আসনে বিএনপির প্রার্থী না দিলে তিনি আত্মহত্যার হুমকি দেন। সভায়
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সেলিম ,কানাইঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি ওয়েছ আহমদ, মহানগর কৃষক দলের সহ সভাপতি নজরুল ইসলাম প্রধান,জেলা কৃষক দলের সদস্য মাহবুবুল আলম, কানাইঘাট উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাওছার আহমদ বাঙালি, জকিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাসুক আহমদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল ইসলাম লেইছ, সাবেক জেলা ছাত্রদল নেতা অ্যাডভোকেট নাসির উদ্দীন সাদিক,বিএনপি নেতা কামাল, সাদ, ছাত্রদলনেতা আবদুল মালেক, ছাব্বির আহমদ, রাহেল, আলী আহমদ, সামন আহমদ প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরাকে নিজ জন্মভূমি...
সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় ১৯৫ কার্টন বিস্কুটসহ একটি পুরাতন ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় জুয়েল আহমেদ (২২) নামে একজনকে আটক করেছে...
সিলেটের জকিগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষক ও এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় আলী হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁকে সাত দিনের রিমান্ডে...
সিলেটে টিলা কেটে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। পৃথক স্থানে অভিযান চালিয়ে টিলা কাটার অপরাধে দুই ব্যক্তিকে এক লাখ...
সিলেটে সড়ক দুর্ঘটনায় থামছে না মৃত্যুর মিছিল। চলতি বছরের প্রথম নয় মাসে ২৬৫টি সড়ক দুর্ঘটনায় ২৮৮ জন নিহত হয়েছেন।এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬৩০ জন। একের পর এক...