নবীগঞ্জে ধর্ষণের হুমকির অভিযোগে...
হবিগঞ্জের নবীগঞ্জে এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ...
ছবি সংগৃহীত
হবিগঞ্জে পাথরের নিচে লুকিয়ে ট্রাক ও কাভার্ড ভ্যানের মাধ্যমে পাচারের চেষ্টা চলা প্রায় সাড়ে তিন কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্যের মধ্যে ভারতীয় শাড়ি, কসমেটিকস, ফুচকা ও বিভিন্ন ধরণের প্রসাধনী রয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন চুনারুঘাটের ঢাকা–সিলেট পুরাতন মহাসড়ক দিয়ে বড় একটি চালান পাচার হচ্ছে। সংবাদ অনুযায়ী রোববার দিবাগত ভোর রাতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় সাতছড়ি এলাকা থেকে দুটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান আটক করা হয়।
পরবর্তীতে দুটি ট্রাকে পাথরের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ভারতীয় শাড়ি, কসমেটিকস ও প্রসাধনী সামগ্রী এবং কাভার্ড ভ্যান থেকে ভারতীয় ফুচকা উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।
লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, চোরাকারবারিরা এখন আগের তুলনায় অনেক বেশি স্মার্ট। তারা গাড়িতে ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করছে। আমরাও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাদের সঙ্গে টেক্কা দিচ্ছি।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় অপরাধ দমন ও মাদক পাচারকারীদের বিরুদ্ধে বিজিবির কঠোর তৎপরতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এমন অভিযান চলমান থাকবে।
এসএ/সিলেট
হবিগঞ্জের নবীগঞ্জে এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ...
হবিগঞ্জের বানিয়াচংয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে ৩...
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাবার পোলট্রি খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাইবা আক্তার (৭) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) সকালে উপজেলার...
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিউটি আক্তার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে...
হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রবাসী ও তার ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব ভাদেশ্বর গ্রামে এ ঘটনা...