নগরীতে ডিবির অভিযানে ৮ জুয়াড়ি...
নগরীতে ডিবি পুলিশের অভিযানে ৮ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর শামীমাবাদ এলাকার জান্নাত স্টল...
ছবি সংগৃহিত
সিলেটের কোম্পানীগঞ্জের টুকেরবাজার রাধানগর এলাকা থেকে বিদেশী মদের চালান উদ্ধার করেছে র্যাব-৯। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদককারবারী।
র্যাব জানায়, গত ১৫ নভেম্বর আনুমানিক রাত ৩ টায় সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন টুকের বাজার এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে সংবাদ পায় যে, সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন ০৩ নং ওয়ার্ডের ০২ নং রাধানগর এলাকায় একজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দলটি আনুমানিক রাত পৌনে ৫টায় ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশী করে একটি চটের বস্তার ভিতরে রক্ষিত ১৪৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করে মাদকদ্রব্য থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
এসএ/সিলেট