নগরীতে ডিবির অভিযানে ৮ জুয়াড়ি...
নগরীতে ডিবি পুলিশের অভিযানে ৮ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর শামীমাবাদ এলাকার জান্নাত স্টল...
ফাইল ছবি
ট্রান্সফরমার সংস্কার ও সংরক্ষন, বৈদ্যুতিক ক্যাবল লাইনের উন্নয়ন এবং গাছপালার শাখ-প্রশাখা কর্তন কাজের জন্য বুধবার নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি শিবগঞ্জ ফিডারের শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার ও আশপাশ এলাকা, ১১ কেভি উপশহর ফিডারের শাহজালাল উপশহর এ ব্লক, বাংলাদেশ ব্যাংক কোয়ার্টার, ব্লক সি, তেররতন, ব্লক জে-এর ট্রাফিক অফিসসহ সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। তবে নির্ধারিত সময়ের আগে যখন কাজ শেষ হবে তখনই বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।
সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকাগুলোর বিদ্যুৎ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছেন প্রকৌশলী আব্দুর রাজ্জাক।
এসএ/সিলেট