ছাতকে ফ্যামিলি কার্ড কার্যক্রমের...
সুনামগঞ্জের ছাতক উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নোয়ারাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের...
বাংলাদেশ খেলাফত মজলিস এমপি পদপ্রার্থী মাওলানা সাদিক সালীম
ছবি সংগৃহীত
সুনামগঞ্জ -৫( ছাতক-দোয়ারা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা সাদিক সালীম বলেছেন , আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি এমপি নির্বাচিত হলে ছাতক-দোয়ারার মানুষ আর উন্নয়ন বঞ্চিত হবে না।
মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধায় তার নিজ এলাকা দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের বালিউরা বাজারে পথসভায় পরবর্তী সংক্ষিপ্ত সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাদিক সালীম বলেন,আমরা আওয়ামিলীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখেছি। কিন্তু কেউ আমাদের ছাতক -দোয়ারাবাসীর ভাগ্য পরিবর্তন করতে পারেনি। অথচ আমাদের সম্পদ লুটেপুটে খেয়েছে। দেশ ও জনগের স্বার্থের চেয়ে তারা নিজেদের ব্যক্তির স্বার্থই বেশি বাস্তবায়ন করেছে। তাই সকল দল দেখা শেষ, এখন ইসলামের বাংলাদেশ।
তিনি বলেন, এখন দেশের মানুষ সচেতন। মানুষ এখন আর অন্ধ যুগের রাজনৈতিতে বিশ্বাসী নয়। মানুষ এখন পরিবর্তন চায়। আর সেই পরিবর্তন ঘটাতে চায় ইসলামি দলকে ক্ষমতায় বসিয়ে।
তিনি আগামী নির্বাচনে রিকশা প্রতীকে সকলের নিকট দোয়া, ভোট ও সমর্থন চেয়েছেন।
সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস'র নায়েবে আমীর ও সুনামগঞ্জ ৩ সংসদীয় আসনের সাবেক এমপি অ্যাডভোকেট শাহিনুর পাশা চৌধুরী।
বাংলাদেশ খেলাফত মজলিস দোয়ারাবাজার উপজেলা সহসভাপতি মাও আলী হায়দার'র সভাপতিত্বে এবং মাও মুফতি জসিমউদদীন নোমান ও মাও মুফতি আব্দুল হাফিজ'র যৌথ সঞ্চালনায় সভায়
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সহসভাপতি মাওলানা ফজলুর রহমান, সুনামগঞ্জ জেলা প্রশিক্ষণ সম্পাদক মাও রহমত আলী,সিলেট মহানগর নির্বাহী সদস্য মাও মুফতি আব্দুস সালাম,ছাতক পৌরসভা সাবেক সভাপতি মাও ইসলাম উদ্দিন।
আরো বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা সহসভাপতি মাও আব্দুল মজিদ,দোয়ারাবাজার উপজেলার সাধারণ সম্পাদক মাও আব্দুল খালিক মানিক।
এসময় মাও মুফতি আলাউর রহমান, মাও মুফতি সুলতান মাহমুদ,ক্বারী আশিকুর রহমান, মাও হোসাইন আহমদ, সাইদুর রহমান সিদ্দিক,ডাঃ নুর আলম,নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
টিএ/ছাতক
সুনামগঞ্জের ছাতক উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নোয়ারাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের...
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের খিদ্রাকাপন গ্রামে দিনদুপুরে পিকআপে করে একটি লাল রঙের গাভী চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাভীটির মালিক নুর উদ্দিন...
সুনামগঞ্জের ছাতক উপজেলার পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দায়িত্বে অবহেলা,...
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে দুইজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য সিলেট...
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মানবকল্যাণ...