২৫ বছর পর সুনামগঞ্জ সরকারি...
দীর্ঘ প্রতীক্ষার অবসানের পথে সুনামগঞ্জ সরকারি কলেজের উচ্চশিক্ষা কার্যক্রম। অনার্স কোর্স চালুর প্রায় ২৫ বছর পর...
বিএনপি নেতার পরিদর্শন
ছবি মোঃ তাজিদুল ইসলাম
শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে দোয়ারাবাজার উপজেলায়। আনন্দ-উচ্ছ্বাসে ভরপুর এই সময়টিকে আরও প্রাণবন্ত করে তুলতে পান্ডারগাঁও ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সাবেক ছাত্রনেতা, পান্ডারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক, শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ ওলিউর রহমান।
মঙ্গলবার রাতে তিনি ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপে উপস্থিত হয়ে পূজারীদের সঙ্গে কুশল বিনিময় করেন, সার্বিক পরিস্থিতি খোঁজখবর নেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। তার উপস্থিতিতে মণ্ডপগুলোতে উৎসবের আবহে যোগ হয় নতুন মাত্রা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পান্ডারগাঁও ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক রেদওয়ানুর রহমান, আবুল কালাম, হবির রহমান, এমদাদুর রহমান, সুজন মিয়া, এমদাদুল হক, গোলামোর রহমান, সুশেন সূত্রধরসহ আরও অনেকে।
পূজামণ্ডপে শুভেচ্ছা জানিয়ে মোঃ ওলিউর রহমান বলেন, দুর্গাপূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি বাঙালি সংস্কৃতির এক ঐতিহ্যবাহী অংশ। এই আনন্দ আমাদের সবার, সম্প্রীতি আমাদের শক্তি।”
তার এই আন্তরিক সফরকে স্বাগত জানায় স্থানীয় পূজারী ও গ্রামবাসী। তারা বলেন, “ওলিউর রহমান সবসময়ই মানুষের পাশে থাকেন। পূজামণ্ডপে এসে আমাদের খোঁজখবর নেওয়ায় আমরা অনুপ্রাণিত।”
এমন সৌহার্দ্যময় পরিদর্শন নিঃসন্দেহে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও মজবুত করে তুলবে বলে আশা করছেন সবাই।
এসএ/সিলেট
দীর্ঘ প্রতীক্ষার অবসানের পথে সুনামগঞ্জ সরকারি কলেজের উচ্চশিক্ষা কার্যক্রম। অনার্স কোর্স চালুর প্রায় ২৫ বছর পর...
সুনামগঞ্জের ছাতক উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নোয়ারাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের...
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের খিদ্রাকাপন গ্রামে দিনদুপুরে পিকআপে করে একটি লাল রঙের গাভী চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাভীটির মালিক নুর উদ্দিন...
সুনামগঞ্জের ছাতক উপজেলার পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দায়িত্বে অবহেলা,...
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে দুইজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য সিলেট...