ধোপাদিঘীরপাড়ে ফেরদৌসী’স কেককে ৫০...
নগরীর ধোপাদিঘীরপাড় এলাকায় কেক ও মিষ্টিজাতীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফেরদৌসী’স কেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ...
ছবি সংগৃহিত
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রুকনপুর গ্রামের আলোচিত জুনায়েদুল হত্যা মামলার অন্যতম প্রধান আসামী মোহাম্মদ আলী বিদেশে পালিয়ে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ আটক করেছে।
আটক মোহাম্মদ আলী ফেঞ্চুগঞ্জের কলুমপুর গ্রামের আহাদ আলীর ছেলে। মঙ্গলবার সৌদি আরব পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান।
তিনি জানান, রিকুইজিশনের ভিত্তিতে আসামী মোহাম্মদ আলীকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ আটক করে খবর দিলে ফেঞ্চুগঞ্জ থানাপুলিশের একটি দল সেখানে পৌঁছায় এবং তাকে সিলেট নিয়ে আসে।
প্রসঙ্গত, গত বছর ৫ মার্চ সকালে নিহত জুনাইদুল ও তার ভাই জাহেদুল সিলেট শহরে যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে পূর্ব শত্রæতার জেরে মোহাম্মদ আলী ও তার লোকজন রুকুনপুর জামে মসজিদের সামনে রাস্তায় দুই ভাইকে দা দিয়ে উপর্যুপুরি কুপিয়ে পা কেটে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম অবস্থায় ফেলে যায়। ঘটনাস্থলেই জুনায়েদুল ইসলামের মৃত্যু হয়। গুরুতর আহত জাহিদুল ইসলাম দীর্ঘদিন চিকিৎসার পর পঙ্গুত্ব বরণ করে বেঁচে আছেন। এ ঘটনায় ফেঞ্চুগঞ্জ থানায় হত্যা মামলা (নং ১/৫/৩/২৪) দায়ের করা হয়।
এসএ/সিলেট
নগরীর ধোপাদিঘীরপাড় এলাকায় কেক ও মিষ্টিজাতীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফেরদৌসী’স কেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ...
সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩৮ লাখ ৫৯ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে...
নগরীর হুমায়ুন রশীদ চত্বর থেকে ৯৫ পিস ইয়াবাসহ সোহেল আহমদ নামে এক ব্যক্তিকে আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। পুলিশের অভিযোগ, আটক সোহেল মাদক ব্যবসার সঙ্গে...
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১৬ লাখ ৬২ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় কম্বল ও চা-পাতাসহ দুজনকে আটক করা হয়েছে। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি...
বিদেশে আত্মগোপনে থেকে যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি ও নাশকতার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন...