পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করেন বলেই নগর...
বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, "পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগর পরিষ্কার রাখেন বলেই আমাদের শহর এত...
ছবি সংগৃহীত
সিলেট নগরীতে এক রিকশাচালক ‘গায়ে পেট্রল ঢেলে’ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর মিরাবাজার এলাকায় মারা যান তিনি। স্থানীয় কিছু লোকজন দগ্ধ লোকটিকে শনাক্ত করে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পোড়া দেহ উদ্ধার করে। নিহত রিকশাচালকের নাম মনসুর মিয়া (৩৬)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মনসুর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের কারণে আতামহত্যা করেছেন মনসুর।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ সেপ্টেম্বর আনুমানিক সাড়ে ৮টায় নগরীর কোতোয়ালি থানাধীন মীরাবাজারে রিজভী মিয়ার গ্যারেজ থেকে রিকশা নিয়ে রিকশাচালক মনসুর একই এলাকার হোটেল জাহানের সামনের গলির ভেতর এসে গায়ে পেট্রল ঢেলে আগুন দিয়ে মারা যান। তার বাড়ি জয়পুরহাট জেলার বড় বানিয়াতুল গ্রামে। বাবার নাম জামিউল ইসলাম।
এতে বলা হয়, স্ত্রীর সাথে মনোমালিন্য ও পারিবারিক অশান্তির কারণে মনসুর আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিবারের সঙ্গে মনোমালিন্যতার জেরে তিনি এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। স্ত্রী ও পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্যতার জের আছে কি না, বিষয়টি পুলিশ বিস্তারিত খতিয়ে দেখছে। ঘটনাস্থল থেকে তার প্যাডেলচালিত রিকশাও উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।’
এসএ/সিলেট
বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, "পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগর পরিষ্কার রাখেন বলেই আমাদের শহর এত...
দেশে ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত...
সিলেটের সড়ক, আকাশ ও রেলপথ নিয়ে সুখবর দিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার বিকেলে সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার...
সম্প্রতিক সময়ে সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে স্বীকার করলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল...
সিলেটে র্যাব সদস্য ইমন আচার্য হত্যার অভিযোগে গ্রেপ্তার আসাদুল আলম বাপ্পি (২২) কিশোর বয়সেই জড়িয়ে পড়েন নানা অপরাধে। তিনি স্থানীয় এক বিএনপি নেতার ছেলে।এ দিকে,...