সিকৃবিতে ‘প্লান্ট হেলথ ক্লিনিক এর...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগে ‘প্লান্ট হেলথ ক্লিনিক’-এর উদ্বোধন করা হয়েছে। বুধবার(১৪ অক্টোবর) উদ্ভিদ...
ছবি সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যদ্যোগে 'প্রাথমিক চিকিৎসা বক্স' বিতরণ করা হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন শেষে নারী শিক্ষার্থীদের আবাসিক তিনটি হলে প্রাথমিক চিকিৎসা বক্স পৌঁছে দেন নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন শাবিপ্রবি শাখা শিবিরের সেক্রেটারি মাসুদ রানা তুহিন ও প্রচার সম্পাদক মুহসিনুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জানা যায়, প্রাথমিক চিকিৎসা বক্সে ডেটল, জীবাণুমুক্ত গজ কাপড়, ব্যান্ডেজ, কাঁচি, চিমটা, ব্যথানাশক ওষুধ, ক্রেপ ব্যান্ডেজ এবং অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধপত্র, থার্মোমিটার ও জরুরি অবস্থায় প্রাথমিক সেবা দিতে ব্যবহৃত ঔষধসহ অন্যান্য প্রয়োজনীয় ঔষধপত্র রয়েছে।
এ বিষয়ে শিবিরের সেক্রেটারি মাসুদ রানা তুহিন বলেন, ‘আমাদের বোনদের হলে প্রাথমিক চিকিৎসা গ্রহণের তেমন সুযোগ সুবিধা নেই। আশেপাশে ফার্মেসিও নেই যার কারণে অনেক সময় ভোগান্তির শিকার হতে হয়। তাই আমাদের এই ক্ষুদ্র আয়োজন।’
তিনি আরও বলেন, ‘আমরা মেয়েদের হলের পাশাপাশি ছেলেদের হলেও আজ প্রাথমিক চিকিৎসা বক্স পৌঁছে দিব। ইসলামী ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছে। শিক্ষার্থীদের প্রয়োজনে আমাদের এসব কাজ অব্যাহত থাকবে।’
শিবিরের উদ্যােগকে স্বাগত জানিয়ে বেগম সিরাজুন্নেছা ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. সাবিহা আফরিন বলেন, ‘ছাত্রশিবিরকে ধন্যবাদ জানাচ্ছি মেয়েদের জন্য প্রাথমিক চিকিৎসা বক্স দেওয়ার জন্য। মেয়েরা হঠাৎ অসুস্থ হলে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার তেমন সুযোগ হয়না। এটি কিছুটা হলেও মেয়েদের কাজে লাগবে। তাই তাদের উদ্যােগকে আমরা স্বাগত জানাই।’
এসএ/সিলেট
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগে ‘প্লান্ট হেলথ ক্লিনিক’-এর উদ্বোধন করা হয়েছে। বুধবার(১৪ অক্টোবর) উদ্ভিদ...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান...
টানা দুই সপ্তাহের আন্দোলন, শাটডাউন ও উত্তেজনার পর অবশেষে খুলেছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক ভবনের তালা। রোববার (১১ অক্টোবর) দুপুরে তালা খোলার...
সিলেটে সড়ক দুর্ঘটনায় সাদমান রহমান নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সোয়া ১২টার...