বিশ্বজয়ের মুকুট মাথায় নিয়ে জন্মভূমিতে...
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরাকে নিজ জন্মভূমি...
ছবি সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জে বহুল আলোচিত ভোলাগঞ্জ সাদা পাথর লুটপাটের দায়ের করা মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে ধলাই ব্রিজ এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মো. মামুন আহমেদ কোম্পানীগঞ্জ উপজেলার রুস্তমপুর ভোলাগঞ্জ এলাকার জগম্বর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে কোম্পানীগঞ্জের ধলাই ব্রিজের পাশ থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, ‘ভোলাগঞ্জে সাদাপাথর লুটের অন্যতম শীর্ষ লুটেরাদের মধ্যে মামুন আহমেদ একজন।
তার বিরুদ্ধে পাথর লুটপাটের মামলা রয়েছে এবং সে ওই মামলার ১ম সারির আসামি। মামুনসহ এখন পর্যন্ত মোট ১৫ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।’ উল্লেখ্য, গত এক বছরে সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে বিপুল পরিমাণ সাদা পাথর উত্তোলন করা হয়।
গণমাধ্যমে বিষয়টি প্রকাশের পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরপর ১৫ আগস্ট কোম্পানীগঞ্জ থানায় খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২ এর ৫ ধারা এবং দণ্ডবিধি ৩৭৯/৪৩১ ধারায় মামলা দায়ের করা হয়। ওই মামলার অন্যতম প্রধান আসামি সাহাব উদ্দিনসহ ইতোমধ্যে ১৪ জন কারাগারে রয়েছেন।
এসএ/সিলেট
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরাকে নিজ জন্মভূমি...
সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় ১৯৫ কার্টন বিস্কুটসহ একটি পুরাতন ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় জুয়েল আহমেদ (২২) নামে একজনকে আটক করেছে...
সিলেটের জকিগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষক ও এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় আলী হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁকে সাত দিনের রিমান্ডে...
সিলেটে টিলা কেটে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। পৃথক স্থানে অভিযান চালিয়ে টিলা কাটার অপরাধে দুই ব্যক্তিকে এক লাখ...
সিলেটে সড়ক দুর্ঘটনায় থামছে না মৃত্যুর মিছিল। চলতি বছরের প্রথম নয় মাসে ২৬৫টি সড়ক দুর্ঘটনায় ২৮৮ জন নিহত হয়েছেন।এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬৩০ জন। একের পর এক...