কানাইঘাটে শাহাব হত্যার বিচার দাবি...
কানাইঘাটে সিএনজি চালক শাহাব উদ্দিনের পরিবারে এখনো চলছে শোকের মাতম। স্বামীর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন অন্তঃসত্ত্বা স্ত্রী আর সন্তানের শোকে মা। গতকাল...
ছবি সংগৃহীত
সিলেটে র্যাব-৯ এর পৃথক অভিযানে এক নারীসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদক।
র্যাব জানায়, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ বাজারের বিসমিল্লাহ রেস্ট হাউসে অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ রবিউল ইসলাম ও রেবেকা আক্তার লিপি নামের দুইজনকে আটক করা হয়।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে টুকের বাজার থেকে আরও ২১ বোতল ফেনসিডিলসহ গোলাপ মিয়া নামে আরেকজনকে গ্রেফতার করা হয়।
অপরদিকে, বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে সিলেটের এয়ারপোর্ট থানাধীন এলাকায় অভিযান চালিয়ে একটি হায়েস গাড়ি থামিয়ে ১৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় গাড়ি থেকে পালানোর চেষ্টা করলে ৬ জনকে আটক করে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন— বিজয় হোসেন, মিজানুর রহমান, আব্দুর রব, পারভেজ আলী, হুমায়ুন কবির ও আমির হোসেন।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার (অতিঃ পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, আসামিরা সবাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল এনে সিলেটসহ বিভিন্ন এলাকায় বিক্রির পরিকল্পনা করছিল। উদ্ধারকৃত মাদক ও গাড়িসহ আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসএ/সিলেট
কানাইঘাটে সিএনজি চালক শাহাব উদ্দিনের পরিবারে এখনো চলছে শোকের মাতম। স্বামীর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন অন্তঃসত্ত্বা স্ত্রী আর সন্তানের শোকে মা। গতকাল...
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ অক্টোবর) সিলেট-৪৮ বিজিবির আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি)...
হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগে পঞ্চম দফার গণনায় পাওয়া গেছে ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা। এ নিয়ে পাঁচ দফার গণনায় মোট নগদ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৩...
সিলেট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মহিষসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের মোট সিজার মূল্য প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকা বলে জানানো...
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরাকে নিজ জন্মভূমি...