আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের...
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, আইনের শাসন, ন্যায়বিচার এবং সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা...
ছবি সংগৃহীত
আগামী শুক্রবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। সিলেটের ৯টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কেন্দ্রগুলোর আশপাশে জননিরাপত্তা নিশ্চিতে বিশেষ নির্দেশনা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
এসএমপি জানায়, পরীক্ষাকেন্দ্র থেকে ২০০ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, গান-বাজনা, হৈ-চৈ, উচ্চস্বরে চিৎকার, ঢাকঢোল বাজানো, মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহারসহ সব ধরনের শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন ও ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। পাশাপাশি অস্ত্র-শস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন কিংবা বহিরাগত ও অননুমোদিত ব্যক্তিদের প্রবেশও সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে জানান, জননিরাপত্তার স্বার্থে এসব নির্দেশনা মানতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিসিএস পরীক্ষার জন্য নির্ধারিত কেন্দ্রগুলো হলো- চৌহাট্টার সরকারি মহিলা কলেজ, মিরের ময়দানের ব্লু-বার্ড হাই স্কুল অ্যান্ড কলেজ, লামাবাজারের সরকারি মদন মোহন কলেজ, চৌহাট্টার সরকারি আলিয়া মাদরাসা, জিন্দাবাজারের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মিরাবাজার শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, কালিঘাট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং জিন্দাবাজার দি এইডেড হাই স্কুল।
এসএ/সিলেট
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, আইনের শাসন, ন্যায়বিচার এবং সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা...
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের গৌরীনগর এলাকায় পুলিশের বিশেষ অভিযানে আনুমানিক ৭৫ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও মেহেদি উদ্ধার করা...
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যাট ফ্লু ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬’। শুক্রবার (২৬ জুন) দিনব্যাপী আয়োজিত এ...
জৈন্তাপুরের কৃষি উন্নয়ন কার্যক্রমকে আরও ফলপ্রসূ করতে মাঠপর্যায়ের বাস্তব তথ্যের ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন এবং কৃষকদের সমস্যার দ্রুত সমাধানে...
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ২০২৫-২০২৬ অর্থবছরে গোয়াইনঘাট উপজেলায় বিভিন্নভাবে...