সিলেটে ৭৬ সহস্রাধিক শিশু...
আগামী ২৮ জুন দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হবে। এ উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এলাকায় ৭৬ হাজার ৩৯০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল...
ছবি সংগৃহিত
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ঢাকা-সিলেট মহাসড়কের চারলেন প্রকল্পের সিলেট অংশের জমি অধিগ্রহণ প্রক্রিয়া আগামী তিন মাসের মধ্যে শেষ করার প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন, আমরা আশাবাদী আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে সড়কটির মূল কাজ পুরোদমে শুরু হবে।
মঙ্গলবার নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা জানান।
জেলা প্রশাসক বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের চারলেন নির্মাণে সিলেট অংশের কাজ জমি অধিগ্রহণের কারণে দেরি হচ্ছে। সম্প্রতি ঊর্ধ্বতন কর্মকর্তারা সিলেটে এসেছিলেন, আমরা বৈঠক করেছি, আশা করছি- দুই থেকে তিন মাসের মধ্যেই সিলেট অংশের অধিগ্রহণ কাজ শেষ হবে। তিনি জানান, ইতোমধ্যে বিদ্যুৎ ও গ্যাসলাইনসহ ইউটিলিটি সেবার লাইন সরিয়ে নেওয়া হয়েছে। আমরা আশাবাদী আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে সড়কটির মূল কাজ পুরোদমে শুরু হবে।
প্রসঙ্গত, প্রায় ১৭ হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের জন্য সাতটি জেলা থেকে ৮২৯ দশমিক ৮৩ একর জমি অধিগ্রহণ করার কথা।
এসএ/সিলেট
আগামী ২৮ জুন দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হবে। এ উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এলাকায় ৭৬ হাজার ৩৯০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল...
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলায় আজিজ নাঈম নামে একজনকে মৃত্যুদন্ড প্রদান করেছেন আদালত। একইসঙ্গে রায়ে প্রবাসীকল্যান...
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলায় একজনকে মৃত্যুদন্ড প্রদান করেছেন আদালত। একইসঙ্গে রায়ে প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল...
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক হিসাব-নিকাশে স্বচ্ছতা আনার উদ্যোগে কিছুটা তাড়াহুড়ো...
প্রবাসীদের জন্য আধুনিক ও উন্নত সেবা নিশ্চিত করতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও...