সিলেট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান
সিলেট বিআরটিএ কার্যালয়ে গাড়ির ফিটনেস নবায়নকে কেন্দ্র করে সেবাপ্রার্থীদের হয়রানি এবং দালালচক্রের মাধ্যমে ঘুষ গ্রহণের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি...
ছবি সংগৃহিত
সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত আবুল হাসান (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উপজেলার বারঠাকুরী ইউনিয়নের সোনাসার গ্রামের মোল্লাবাড়ির আব্দুল মালিকের ছেলে।
শনিবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা রাতে জকিগঞ্জ-সিলেট সড়কের চেকপোস্ট এলাকায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি হঠাৎ করে আবুল হাসানের মোটরসাইকেলের সামনে চলে আসেন। তাকে রক্ষা করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন আবুল হাসান এবং তার সঙ্গে আরও দুইজন।
আহতদের মধ্যে আবুল হাসানকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ৭ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার দুপুরে তিনি মারা যান। আবুল হাসানের করুণ মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য আবেদন করা হলে লাশ দাফনের অনুমতি দিয়েছেন।
এসএ/সিলেট
সিলেট বিআরটিএ কার্যালয়ে গাড়ির ফিটনেস নবায়নকে কেন্দ্র করে সেবাপ্রার্থীদের হয়রানি এবং দালালচক্রের মাধ্যমে ঘুষ গ্রহণের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি...
সিলেটের গোয়াইনঘাটে বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ...
সিলেটের সীমান্তবর্তী এলাকায় বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও ৭টি নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে...
মহানগরীর আম্বরখানা এলাকায় অবস্থিত ফ্রিডম জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও সিভিল সার্জন...
নগরীর ধোপাদিঘীরপাড় এলাকায় কেক ও মিষ্টিজাতীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফেরদৌসী’স কেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ...