অবিলম্বে মৃত্যুদণ্ডের রায় বাতিল ও...
হত্যাচেষ্টা মামলায় আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল এবং দীর্ঘদিন কারাবন্দী সাবেক ছাত্র জমিয়ত নেতা হাফেজ সৈয়দ নাঈম আহমদ আরিফ (নিমু)-এর অবিলম্বে খালাস ও...
বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সাথে মতবিনিময়
ছবি সংগৃহিত
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন- দেশের সকল নাগরিকের অধিকার সমান। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে দেশের প্রতিটি মানুষের অংশগ্রহণ রয়েছে। তাই সকল শ্রেণীপেশার মানুষকে সাথে নিয়েই দেশ জাতি ও সমাজকে এগিয়ে নিতে হবে।
জামায়াত একটি বৈষম্যহীন ইনসাফভিত্তিক মানবিক বাংলাদেশ গঠন করতে চায়। দীর্ঘদিনের পুঞ্জিভুত জঞ্জালকে সরিয়ে সন্ত্রাস, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করতে চায়। অনেক সম্ভাবনা থাকা সত্তেও সুযোগ্য নেতৃত্বের অভাবে সিলেট কাংখিত উন্নয়ন থেকে বঞ্চিত। উন্নত ও মডেল সিলেট গঠনে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।
তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে সন্ত্রাস, দুর্নীতি ও লুটপাটের কবর রচিত হয়েছে। এই দেশে আর কেউ চাঁদাবাজী করার চেষ্টা করলে সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করতে হবে। জামায়াত সবধরণের অন্যায় ও অপকর্মের বিরুদ্ধে সবসময় স্বোচ্ছার ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি বুধববার (১০ সেপ্টেম্বর) বিকেলে সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। প্রবীণ শ্রমিক নেতা হাজী বিরাই মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, দক্ষিণ সুরমা থানা আমীর মাওলানা মুজিবুর রহমান ও সেক্রেটারী মাওলানা ফয়জুল ইসলাম জায়গীরদার, সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মনির মিয়া ও সেক্রেটারী মোঃ আব্দুল আজিজ।
বক্তব্য রাখেন- সংগঠনের সাধুর বাজার ইউনিট সভাপতি জইন উদ্দিন, সেক্রেটারি রাহাত আহমদ, ভার্থখলা ইউনিট সভাপতি জামিল আহমদ, সেক্রেটারি নাছির উদ্দিন, বিশিষ্ট মুরুব্বি জামাল মিয়া ও কাওসার মিয়া প্রমূখ।
এসএ/সিলেট
হত্যাচেষ্টা মামলায় আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল এবং দীর্ঘদিন কারাবন্দী সাবেক ছাত্র জমিয়ত নেতা হাফেজ সৈয়দ নাঈম আহমদ আরিফ (নিমু)-এর অবিলম্বে খালাস ও...
গোলাপগঞ্জ উপজেলার ঐতিহাসিক ‘দেওয়ানের পুল’র সংস্কার কাজ পরিদর্শন করেছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ...
সিলেটের প্রবীন সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই। শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় কানাডার আলবার্টা শহরের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিগত আওয়ামী লীগের দীর্ঘ ১৭ বছরের শাসনামলে দেশের অসংখ্য মানুষ গুম ও খুনের শিকার হয়েছিলেন। তখন...
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাইফুর রহমান ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শুধু পুঁথিগত শিক্ষা নয়, মানবিক...