সিলেটে দুটি উন্নয়নকাজের উদ্বোধন করলেন...
নগরীর মদিনা আবাসিক এলাকা ও ভাওয়াল টিলার দুটি সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করেছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এবং সিলেট সিটি...
ছবি সংগৃহিত
সিলেটের বিয়ানীবাজার পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আবু মাজেদ গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতা অংশ নিয়ে পানিতে ডুবে মারা যায়।
বৃহস্পতিবার বিকালে স্কুলের পাশের একটি পুকুরে এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। মাজেদ পানিতে ডুবে গেলে তাকে শিক্ষক, শিক্ষার্থীসহ উপস্থিত লোকজন পানিতে থেকে নিথর দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষার্থী আবু মাজেদ পৌরসভার কসবা কোনা টিলা এলাকার ইমাম উদ্দিনের পুত্র। তার মর্মান্তিক মৃত্যুর সংবাদ দ্রুত ছড়িয়ে পড়লে স্কুলের শিক্ষক, শিক্ষার্থীরা ছুটে এসে হাসপাতাল প্রাঙ্গনে ভীড় করেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। তিনি শিক্ষক, শিক্ষার্থী ও স্বজনদের সাথে কথা বলেন। বিয়ানীবাজার থানা পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষ করে মরদেহ নিজেদের হেফাজতে নিয়েছে। পরিবারের ইচ্ছা ময়না তদন্ত ছাড়া মরদেহ দাফনের প্রক্রিয়া সম্পন্ন করতে। দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা বলেন, আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঘটনার বর্ণনা দিয়ে শিক্ষার্থীরা জানান, অন্যান্য শিক্ষার্থীদের সাথে মাজেদও গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতা অংশ নিয়ে পুকুরের মাঝ বরাবর গিয়ে পানিতে ডুবে যান। এ সময় শিক্ষার্থীরা পুকুরে আধা ঘন্টা তল্লাশি করে মাজেদের নিথর দেহ উদ্ধার করেন।
এ ঘটনা খুবই মর্মান্তিক জানিয়ে পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবির আহমদ বলেন, অনাকাঙ্খিত এ ঘটনায় আমরা খুবই মর্মাহত।
এসএ/সিলেট
নগরীর মদিনা আবাসিক এলাকা ও ভাওয়াল টিলার দুটি সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করেছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এবং সিলেট সিটি...
কানাইঘাটে স্কুল থেকে বাড়ি ফেরার পথে চোরাইপণ্যবাহী একটি পিকআপের ধাক্কায় অভিরাজ কুমার রুহন নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তার মাথায়...
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত...
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধীনে ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে...