বিশ্বজয়ের মুকুট মাথায় নিয়ে জন্মভূমিতে...
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরাকে নিজ জন্মভূমি...
ছবি সংগৃহিত
সিলেটের গোয়াইনঘাট জাফলংস্থ পিয়াইন নদীতে ডুবে ১ পর্যটক নিখোঁজ রয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকার পিয়াইন নদীতে পড়ে স্রোতের টানে তলিয়ে যান তিনি। নিখোঁজ পর্যটকের নাম আবু সুফিয়ান (২৬)।
তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের আব্দুল হকের ছেলে। সুফিয়ান পেশায় একজন কস্পিউটার মেকানিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, বুধবার সকালে সুফিয়ানসহ ৮জন বন্ধু মিলে জাফলং বেড়াতে আসেন। বিকেলের দিকে সবাই সাঁতার কাটতে পিয়াইন নদীতে পানিতে নামলে স্রোতের টানে সুফিয়ান তলিয়ে যায়। এসময় তার সাথে থাকা রাসেল আহমদ জানান, তারা ৮জন বন্ধু মিলে সকালে জাফলংয়ে বেড়াতে এসেছিলেন।
বিকেলের দিকে তারা পানিতে নামলে বাকিরা নদীর পাড়ে উঠলেও স্রোতের টানে তলিয়ে যায় সুফিয়ান নিখোজঁ হয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও স্থানীয় ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী উদ্ধার তৎপরতা চালিয়েও সুফিয়ানের কোন খোজখবর পাওয়া যায়নি। রাত ৭টায় এই প্রতিবেদ পর্যন্ত নিখোঁজের কোনো সন্ধান পায়নি থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ও ডুবুরিদের সমন্বয়ে উদ্ধার তৎপরতা চালানো চলমান রয়েছে। সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরাকে নিজ জন্মভূমি...
সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় ১৯৫ কার্টন বিস্কুটসহ একটি পুরাতন ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় জুয়েল আহমেদ (২২) নামে একজনকে আটক করেছে...
সিলেটের জকিগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষক ও এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় আলী হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁকে সাত দিনের রিমান্ডে...
সিলেটে টিলা কেটে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। পৃথক স্থানে অভিযান চালিয়ে টিলা কাটার অপরাধে দুই ব্যক্তিকে এক লাখ...
সিলেটে সড়ক দুর্ঘটনায় থামছে না মৃত্যুর মিছিল। চলতি বছরের প্রথম নয় মাসে ২৬৫টি সড়ক দুর্ঘটনায় ২৮৮ জন নিহত হয়েছেন।এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬৩০ জন। একের পর এক...