কুলাউড়ায় শওকতুল ইসলামের বিজয়ের মধ্যে...
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে দীর্ঘ ত্রিশ বছর পর বিএনপি আসন পুনরুদ্ধার করেছে। দলের মনোনীত প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকু ১৪...
ছবি সংগৃহিত
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার শাহবাজপুর সীমান্ত দিয়ে একজন অবৈধ বাংলাদেশি নাগরিক এবং নারী, শিশুসহ ১৭ জন রোহিঙ্গা নাগরিককে অবৈধভাবে পুশইন করেছে বিএসএফ।
মঙ্গলবার সকালে সীমান্ত রেখা হতে ৫শ’ গজ বাংলাদেশ অভ্যন্তরের শাহবাজপুর চা বাগান এলাকা থেকে বিজিবি নিউ পাল্লাথল বিওপির টহল বাহিনী তাদেরকে আটক করেছে। পরিচয় শনাক্তের পর সন্ধ্যায় বিজিবি আটককৃতদের থানায় সোপর্দ করেছে।
বিজিবি জানায়, আটককৃতদের মধ্যে ১ জন পুরুষ বাংলাদেশি নাগরিক রয়েছেন। অপর ১৭ জন রোহিঙ্গা নাগরিকদের মধ্যে ৪ জন পুরুষ, ৫ জন নারী ও ৮ জন শিশু রয়েছেন। এরা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিল।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক (পরিচালক) লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী গণমাধ্যমকে জানান, ভারত হতে বিএসএফ কর্তৃক অবৈধভাবে বাংলাদেশে পুশইনকৃত সর্বমোট ১৮ জনকে বিজিবির টহলদল সীমান্তের ৫শ’ গজ অভ্যন্তর থেকে আটক করেছে। এদের পরিচয় শনাক্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মঙ্গলবার সন্ধ্যায় তাদেরকে বড়লেখা থানায় সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট