আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই,...
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের মাঝে যে বিপুল সম্ভাবনা রয়েছে, আজকের...
ছবি সংগৃহীত
সিলেট-তামাবিল মহাসড়কের সারীঘাট (সরূফৌদ) নামক এলাকায় বাসচাপায় ঘটনাস্থলে একজন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪ জন।
শুক্রবার (২৯ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় তামাবিল মহাসড়কের সারীঘাট (সরুফৌদ) নামকস্থানে এ হতাহতের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানাযায়, শুক্রবার (২৯ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় তামাবিল মহাসড়কের সারীঘাট (সরুফৌদ) নামকস্থানে জাফলং হতে ছেড়ে যাওয়া সিলেটগামী বাসের সাথে দরবস্ত হতে জৈন্তাপুরগামী ২টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন মোটর সাইকেল আরোহী নিহত হন।
অপর ৫ জন গুরুত্বর আহত হন। ঘটনার পর পর ঘাতক বাস দ্রুত পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। কর্তব্যরত চিকিৎসক দুর্ঘটনায় আহতদের অবস্থা গুরুত্বর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
নিহত মোটর সাইকেল আরোহী হলেন, জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের কাঞ্জরগ্রামের তাজউদ্দিনের ছেলে তালহা (১৭)।
আহতরা হলেন, সারীঘাট ডৌডিক গ্রামের শুক্কুর মিয়ার ছেলে শাকিল, একই গ্রামের মাওলানা আব্দুল ওয়াহিদ এর ছেলে জুনেদ আহমদ, মনির আলীর ছেলে শাহরিয়ার, আরফান আলীর ছেলে ইব্রাহীম আহমদ এবং উপজেলার গুজ্ছগ্রামের জিয়া উদ্দিনের ছেলে ফরহাদ আলী। ঘটনার পর পর সিলেট তামাবিল মহাসড়ক প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।
এদিকে, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত তালহার মরাদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত ২টি মোটর সাইকেল জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে যায়।
তামাবিল হইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে দূর্ঘটনাস্থলে পুলিশের টিম পৌঁছে নিহতের মরাদেহ ও দুর্ঘটনায় কবলিত ২টি মোটর সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক বাস চালককে আটকের তৎপরতা চলছে। আহতদের চিকিৎসার খোঁজ খবর নেওয়া হচ্ছে।
এসএ/সিলেট
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের মাঝে যে বিপুল সম্ভাবনা রয়েছে, আজকের...
সিলেট নগরীতে অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করতে আধুনিক প্রযুক্তিনির্ভর একটি নতুন প্রকল্প গ্রহণের উদ্যোগ...
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে পাঁচ মাস ১৫ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃতের মোট সংখ্যা বেড়ে ৬৯ জনে...
মহানগর পুলিশের শাহপরাণ থানার অভিযানে প্রায় ২১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। এ সময় জিরা বহনকারী একটি কাভার্ড ভ্যান আটক করা হলেও কাউকে...
সিলেটের বটেশ্বর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চোরাচালানসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।শনিবার...