খেলাধূলায় শিক্ষার্থীদের এগিয়ে আসতে...
সিলেটের কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গাছবাড়ী মডার্ণ একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান...
ছবি সংগৃহীত
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিমেবি) সিন্ডিকেট সদস্য হিসেবে পাঁচজনকে মনোনয়ন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার (২৬ আগস্ট) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার সিনিয়র সহকারী সচিব সঞ্জীব দাশ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
তিনটি ক্যাটাগরিতে এই পাঁচ সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই তিন ক্যাটাগরি হলো—গবেষণা প্রতিষ্ঠানের সদস্য অথবা চিকিৎসা ক্ষেত্রে মূল্যবান অবদান রেখেছেন এমন, অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য ও অধিভুক্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ।
এর মধ্যে প্রথম ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) প্রধান শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. নুরুননাহার ফাতেমা বেগম ও পথিকৃত ইনস্টিটিউট অব হেলথ স্ট্যাডিজের অনারারি চিফ সায়েন্টিস্ট ও উপদেষ্টা অধ্যাপক ডা. লিয়াকত আলী। আর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ নজরুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য ক্যাটাগরিতে। অধ্যক্ষ ক্যাটাগরিতে হবিগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোহাম্মদ জাবেদ জিল্লুল বারী ও সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেন মনোনীত হয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে বর্ণিত ব্যক্তিদের দুই বছর মেয়াদের জন্য মনোনয়ন দেওয়া হলো। জনস্বার্থে এ আদেশ জারির তারিখ থেকে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
এসএ/সিলেট
সিলেটের কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গাছবাড়ী মডার্ণ একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান...
সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী বাংলাদেশের অভ্যন্তরীন শাহিন আহমদ (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা...
দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আর্থিক সহায়তা দেবে সরকার। এমনকি বিদেশের বিশ্ববিদ্যালয়ে...
কহেল রানা চৌধুরী : সিলেটের জকিগঞ্জ উপজেলার ৭ নম্বর বারঠাকুরী ইউনিয়নের উত্তর কুল গ্রামে গভীর রাতে দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ৮ থেকে ১০ জনের...
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিকদের সার্বিক কল্যাণে সরকার কাজ করছে। অসুস্থ ও দুর্ঘটনায়...