আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই,...
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের মাঝে যে বিপুল সম্ভাবনা রয়েছে, আজকের...
ছবি সংগৃহীত
সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।
বুধবার (২৭ আগস্ট) ভোরে কানাইঘাট উপজেলার সুরাইঘাট বাজার এলাকায় ১৯ বিজিবির একটি আভিযানিক টহল দল মালিকবিহীন অবস্থায় ২৫ কেজি ভারতীয় জিরা উদ্ধার করে। জব্দকৃত পণ্যের সিজারমূল্য ধরা হয়েছে ২৫ হাজার টাকা।
এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে জকিগঞ্জ উপজেলার মইয়াখালী সীমান্ত পয়েন্ট এলাকায় একই ব্যাটালিয়নের অপর একটি টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৮০ কেজি ভারতীয় সুপারি উদ্ধার করে। এর সিজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৪ হাজার টাকা।
অভিযানে সর্বমোট ১ লাখ ৬৯ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা তৎপরতার পাশাপাশি বিশেষ অভিযান চালানো হচ্ছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের মাঝে যে বিপুল সম্ভাবনা রয়েছে, আজকের...
সিলেট নগরীতে অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করতে আধুনিক প্রযুক্তিনির্ভর একটি নতুন প্রকল্প গ্রহণের উদ্যোগ...
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে পাঁচ মাস ১৫ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃতের মোট সংখ্যা বেড়ে ৬৯ জনে...
মহানগর পুলিশের শাহপরাণ থানার অভিযানে প্রায় ২১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। এ সময় জিরা বহনকারী একটি কাভার্ড ভ্যান আটক করা হলেও কাউকে...
সিলেটের বটেশ্বর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চোরাচালানসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।শনিবার...