সিলেট সীমান্তে বিজিবির অভিযান,...
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ অক্টোবর) সিলেট-৪৮ বিজিবির আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি)...
ফাইল ছবি
সিলেটে জেলা প্রশাসকের কঠোর হুশিয়ারি ও পূর্ব ঘোষিত ৩ দিনের আল্টিমেটামের পর পাথর ফেরত দিতে শুরু করেছেন পাথর লুটকারীরা। রবিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘন্টায় প্রায় ২ লাখ ঘনফুট পাথর ফেরত দিয়েছেন ব্যবসায়ীরা।
জানা যায়, শনিবার (২৩ আগস্ট) এক অনুষ্ঠানে লুটকৃত পাথর স্বেচ্ছায় ফেরত দিতে সোমবার (২৫ আগস্ট) পর্যন্ত ৩ দিনের সময় বেঁধে দেন সিলেটের নবাগত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। সিলেটে জেলা প্রশাসকের কঠোর হুশিয়ারি ও পূর্ব ঘোষিত ৩ দিনের আল্টিমেটামের পর টনক নড়ে পাথর লুটকারীদের।
তার কঠোর হুশিয়ারির পর শনিবার রাত থেকে সাদাপাথরের লুণ্ঠিত পাথর স্বেচ্ছায় ফেরত দিতে শুরু করেছেন পাথর লুটকারীরা। পাথরের মালিকরা নিজেদের খরচে ট্রাক ও ট্রলি দিয়ে পাথর নিয়ে যাচ্ছেন ভোলাগঞ্জে। গত ২৪ ঘণ্টায় ২৮ ট্রাক পাথর স্বেচ্ছায় ফেরত এসেছে। তার মধ্যে মধ্যে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা থেকে ২০ ট্রাক পাথর ও সিলেট সদর উপজেলা থেকে ৮ ট্রাক পাথর ফেরত দেওয়া হয়েছে। ফেরত আসা সাদাপাথরগুলো ভোলাগঞ্জে প্রতিস্থাপন করা হচ্ছে।
সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বলেন, ‘শনিবার (২৩ আগস্ট) বিকাল থেকে রবিবার (২৪ আগস্ট) বিকাল ৬টা পর্যন্ত প্রায় ২ লাখ ঘনফুট পাথর স্বেচ্ছায় দিয়ে আসছেন পাথর লুটকারীরা। স্বেচ্ছায় ফেরত দেওয়া ২৮ ট্রাক পাথরের মধ্যে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা থেকে ২০ ট্রাক পাথর ও সিলেট সদর উপজেলা থেকে ৮ট্রাক পাথর ফেরত এসেছে।’
জেলা প্রশাসক আরও বলেন, ‘পাথর লুটে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। যারাই প্রকৃতির ক্ষতি করেছে, তাদের বিচার হবে। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনায় কোনো ছাড় নেই। জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
এসএ/সিলেট
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৪ অক্টোবর) সিলেট-৪৮ বিজিবির আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি)...
হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগে পঞ্চম দফার গণনায় পাওয়া গেছে ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা। এ নিয়ে পাঁচ দফার গণনায় মোট নগদ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৩...
সিলেট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মহিষসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের মোট সিজার মূল্য প্রায় ৯ লাখ ৫০ হাজার টাকা বলে জানানো...
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরাকে নিজ জন্মভূমি...
সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় ১৯৫ কার্টন বিস্কুটসহ একটি পুরাতন ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় জুয়েল আহমেদ (২২) নামে একজনকে আটক করেছে...