বিশ্বজয়ের মুকুট মাথায় নিয়ে জন্মভূমিতে...
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরাকে নিজ জন্মভূমি...
সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
ছবি সংগৃহিত
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপিত ‘প্রেস’ ঢাকায় স্থানান্তরের প্রক্রিয়া বন্ধ করার দাবি জানানো হয়েছে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেয়া হয়।
রোববার সিলেট প্রেসক্লাবে সিলেটবাসীর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মদন মোহন কলেজের সাবেক সাবেক অধ্যক্ষ কর্নেল (অব.) আতাউর রহমান পীর।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের প্রশাসনে থাকা সিলেট বিদ্বেষী একটি চক্র সিলেটকে উন্নয়ন বঞ্চিত করছে। সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপিত ‘প্রেস’ ঢাকায় স্থানান্তরের প্রক্রিয়া একটি দুষ্টুচক্রের পরিকল্পিত কাজ বলে আ্যয়ায়িত করা হয়।
লিখিত বক্তব্যে আতাউর রহমান পীর বলেন, গণমাধ্যম সূত্রে আমরা জানতে পেরেছি সিলেট বিভাগের আওতাধীন ৩৮টি উপজেলায় ভুমি জরিপ কার্যক্রম ১৯৮৭-৮৮ সালে শুরু হয়েছে। এরইমধ্যে ৫ হাজার ৪শ ৫৭টি মৌজার মধ্যে ৬৮টি মৌজা ছাড়া বাকীসবগুলোর গেজেট প্রকাশিত হয়েছে। এই ৬৮টি মৌজার মধ্যে মিউনিসিপিলিটি, সদর ও জগন্নাথপুর, গোলাপগঞ্জসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ উপজেলায় জরিপ অসম্পূর্ণ রয়েছে। এমনকি, হযরত শাহজালাল (র.)-এর মাজার শরিফ এলাকার খতিয়ান ছাপার কাজ এখনো বাকি। এই অবস্থায় প্রেস স্থানান্তর হলে কাজ আরও বিলম্বিত হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহত্তর সিলেটবাসী বৈদেশিক মুদ্রা প্রেরণ করে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখেন। সেই প্রবাসীদের হয়রানি কমাতে ২০১২ সালে তৎকালীন জোনাল সেটেলমেন্ট অফিসার ইউসুফ আলীর ঐকান্তিক প্রচেষ্টায় সিলেটে একটি মিনি প্রেস স্থাপিত হয়। এরপর থেকে সিলেটের জরিপের কাজ দ্রæততার সাথে এগুতে থাকে।
কিন্তু ভ‚মি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ভেতরে থাকা সিলেট বিদ্বেষী একটি চক্র সেই প্রেসটি ঢাকায় স্থানান্তরের চেষ্টা করছে। এর আগে ২০২১ সালে একবার প্রেস ঢাকায় স্থানান্তরের চেষ্টা করলে সিলেটবাসী সোচ্ছার হন। ফলে, ভ‚মি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সেই সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয়। প্রায় ৪ বছরের মাথায় আবারো সেই চক্র প্রেস স্থানান্তরের জন্য উঠে পড়ে লেগেছে।
সংবাদ সম্মেলনে আতাউর রহমান পীর অভিযোগ করে বলেন, জানতে পেরেছি সিলেটের সাবেক জোনাল সেটেলমেন্ট অফিসার কাজী মাহবুব উর রহমান অনৈতিক সুবিধা না পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে সেটেলমেন্ট অফিসে স্থাপিত প্রেসটি ঢাকায় স্থানান্তরের প্রস্তাব দেন।
নানা অনৈতিক কর্মকাÐের কারণে ইতোমধ্যে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তবুও তার এই প্রস্তাবের কারণে সিলেটবাসী এখন চরম বিড়ম্বনায় পড়তে যাচ্ছেন। এই প্রেস ঢাকায় গেলে সিলেট বিভাগের কাজ দ্রæত শেষ হওয়া নিয়ে দীর্ঘসূত্রতার সৃষ্টি হবে। অসমাপ্ত মৌজাগুলোর জরিপ কার্যক্রম বিলম্বিত হবে। বিশেষ করে অবৈধভাবে অতিরিক্ত অর্থ কামানোর উদ্দেশ্যে সিলেটের সেবাগ্রহীতাদের হয়রানি আরো বাড়বে। তিনি বলেন, আমরা সিলেটের ভ‚মি মালিকগণ ইতিমধ্যে মানববন্ধন করেছি। আমরা ঘরে বসে থাকব না।
এরপর আসবে বৃহত্তর আন্দোলন। তিনি বলেন, এরইমধ্যে রাজনৈতিক নেতৃবৃন্দ বিষয়টি আমলে নিয়ে আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। এ জন্য তিনি রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান। স্ইে সাথে ‘প্র্রেস’ স্থানান্তরের সিদ্ধান্ত দ্রæত বাতিল করার দাবি জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন লেখক ও কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, সমাজসেবী জাহেদ আহমদ, কামাল উদ্দিন ভ‚ইয়া, প্রবাসী আব্দুল গফ্ফার, নাছির উদ্দিন ও মুফতি রায়হান উদ্দিন মুন্না।
এসএ/সিলেট
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরাকে নিজ জন্মভূমি...
সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় ১৯৫ কার্টন বিস্কুটসহ একটি পুরাতন ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় জুয়েল আহমেদ (২২) নামে একজনকে আটক করেছে...
সিলেটের জকিগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষক ও এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় আলী হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁকে সাত দিনের রিমান্ডে...
সিলেটে টিলা কেটে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। পৃথক স্থানে অভিযান চালিয়ে টিলা কাটার অপরাধে দুই ব্যক্তিকে এক লাখ...
সিলেটে সড়ক দুর্ঘটনায় থামছে না মৃত্যুর মিছিল। চলতি বছরের প্রথম নয় মাসে ২৬৫টি সড়ক দুর্ঘটনায় ২৮৮ জন নিহত হয়েছেন।এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬৩০ জন। একের পর এক...