ছাতকে ফ্যামিলি কার্ড কার্যক্রমের...
সুনামগঞ্জের ছাতক উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নোয়ারাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের...
প্রথমদিনের অভিযানে গ্রেফতার ১২ আসামী
ছবি সংগৃহিত
সুনামগঞ্জের ছাতক থানার ওসি (অফিসার ইনচার্জ) হিসেবে যোগ দিয়েছেন ইন্সপেক্টর শফিকুল ইসলাম খান। গত সোমবার তিনি এ থানার ওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি ছাতক থানার বিদায়ী ওসি মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দের স্থলাভিষিক্ত হলেন।
এর আগে তিনি ময়মনসিংহ কোতয়ালী মডেল থানার ওসি এবং সিলেটের ওসি ডিবি হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া, দক্ষিণ সুরমা ও সালুটিকর পুলিশ ফাঁড়ি ছাড়াও সিটি এসবি ও জেলা পুলিশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়।
ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানান, দায়িত্ব গ্রহণের প্রথমদিনে তার নির্দেশনায় থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ১২ জন আসামীকে গ্রেফতার করেছে।
এর মধ্যে এজাহারনামীয় ৪ জন ও ওয়ারেন্টভুক্ত ৮ জন আসামী রয়েছে। এদিকে, গত মঙ্গলবার তিনি ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল ইসলামের সাথে সাক্ষাত করেন। এ সময় ইউএনও তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসএ/সিলেট
সুনামগঞ্জের ছাতক উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নোয়ারাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের...
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের খিদ্রাকাপন গ্রামে দিনদুপুরে পিকআপে করে একটি লাল রঙের গাভী চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাভীটির মালিক নুর উদ্দিন...
সুনামগঞ্জের ছাতক উপজেলার পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দায়িত্বে অবহেলা,...
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে দুইজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য সিলেট...
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মানবকল্যাণ...