আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই,...
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের মাঝে যে বিপুল সম্ভাবনা রয়েছে, আজকের...
ছবি সংগৃহিত
সিলেটের গোয়াইনঘাটে নিখোঁজের ২৪ ঘন্টা পর অবশেষে উদ্ধার করা হয়েছে বিজিবি সদস্য মাসুম বিল্লাহর মরদেহ।
রবিবার (১০ আগস্ট) বিকাল সোয়া ৫টার দিকে সদর ইউনিয়নের আহারকান্দি আমবাড়ি এলাকার ইছামতী নদীর তলদেশ থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
জানা যায়, স্থানীয় ডুবুরি নুর মিয়ার নেতৃত্বে বিজিবি সদস্যের মরদেহটি উদ্ধার হয়। এরা আগে শনিবার (৯ আগস্ট) বিকেল ৫টার দিকে সদর ইউনিয়নের আহারকান্দি আমবাড়ি এলাকায় ভারতীয় চোরাই পণ্যবাহী নৌকা থামাতে গিয়ে বিজিবির নৌকার সঙ্গে ধাক্কা লেগে উভয় নৌকাটি পানিতে ডুবে যায়। এসময় অস্ত্রসহ পানিতে ডুবে নিখোঁজ হন ওই বিজিবি সদস্য।
বিজিবি জানায়, শনিবার গোয়াইনঘাট উপজেলার সদর ও পশ্চিম জাফলং দিয়ে বয়ে যাওয়া পন্নগ্রাম ও আমবাড়ির মধ্যবর্তী স্থানে নৌকাযোগে দু'জন বিজিবি সদস্য ভারতীয় পণ্যবাহী নৌকা থামাতে গিয়ে ওই নৌকার সঙ্গে ধাক্কা লেগে উভয় নৌকাটি পানিতে ডুবে যায়। নৌকায় থাকা অপর বিজিবি সদস্য ও মাঝি কোনোভাবে কিনারে উঠে আসলেও সিপাহি মাসুম বিল্লাহ উঠতে পারেননি। নিখোঁজের পর থেকে রাতভর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, নিখোঁজ বিজিবি সদস্যকে উদ্ধারে করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ, বিজিবিসহ প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন। এ ঘটনায় কেউ আটক না হলেও জব্দ করা নৌকা ও চোরাই সুপারি বিজিবির হেফাজতে রয়েছে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানান, ‘বিজিবি সদস্য যে স্থানে নিখোঁজ হয়েছিলেন তার পাশ থেকেই মরদেহটি উদ্ধার হয়েছে। মরদেহ উদ্ধারের পর পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
এসএ/সিলেট
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের মাঝে যে বিপুল সম্ভাবনা রয়েছে, আজকের...
সিলেট নগরীতে অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করতে আধুনিক প্রযুক্তিনির্ভর একটি নতুন প্রকল্প গ্রহণের উদ্যোগ...
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে পাঁচ মাস ১৫ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃতের মোট সংখ্যা বেড়ে ৬৯ জনে...
মহানগর পুলিশের শাহপরাণ থানার অভিযানে প্রায় ২১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। এ সময় জিরা বহনকারী একটি কাভার্ড ভ্যান আটক করা হলেও কাউকে...
সিলেটের বটেশ্বর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চোরাচালানসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।শনিবার...