সিএনজি খাতের প্রতিটি যৌক্তিক দাবি...
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী...
ছবি সংগৃহীত
গোলাপগঞ্জের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ফুসে উঠেছে বাঘা ইউনিয়নবাসী। বালু উত্তোলন বন্ধের দাবিতে দফায় দফায় প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচী পালন করা হচ্ছে।
শনিবার মানববন্ধন কর্মসূচী পালন ও প্রতিবাদ সভা করে সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন বাঘা ইউনিয়নবাসী।
বাঘা ইউনিয়নে অবস্থিত বাঘা গোলাবনগর আরাবিয়া ইসলামীয়া দারুল হাদিস মাদ্রাসা প্রাঙ্গণে বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
বাঘা ইউনিয়নবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুরমা নদীর পাড়ে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ জামিল আহমদ।
মাদ্রাসার হিসাবরক্ষক মাওলানা মোশাররফ হোসেন চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন- আবুল হাসনাত, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর কাদের সেলিম, ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম, নজরুল ইসলাম, বাঘা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম পারভেজ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক জামাল আহমদ, ইউনিয়ন কৃষকদলের আহবায়ক শাকিল আহমদ, আতিকুর রহমান, মাহবুবুর রহমান, নজরুল ইসলাম, মাহতাব উদ্দিন, সাদ উদ্দিন, জয়নুর রহমান, মাও. এনাম উদ্দিন, নিহাদ আহমদ ও বাবু যিষু দেব।
মানববন্ধনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষক ক্বারী মাওলানা ফুজায়েল আহমদ।
মানববন্ধনে বক্তব্য বলেন, দীর্ঘদিন থেকে সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি সুবিধাভেগী চক্র। বিগত দিনে এমন গড়হুত কাজ করলেি বড়তমানে তা অবয়াহত রয়েছে। প্রতিরাতে বাঘা মাদ্রাসার আশপাশ এবং জান্দিগাও খেয়াঘাট সংলগ্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে স্থানীয় গোলাবনগর আরাবিয়া ইসলামীয়া দারুল হাদিস মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, বাঘা ইউনিয়ন পরিষদ ভবন, খেতের ফসলূ জমি এবং বাড়ীঘর পড়েছে চরম ঝুঁকির মধ্যে। আগামী শুস্ক মৌসূমে নদীভাঙ্গন আশংকাজনক হারে বৃদ্ধি পেতে পারে।
বক্তারা বলেন, বর্তমানে বালুখেকো চক্র এতটাই বেপরোয়া যে তারা কেন কুচুই পরেয়া করছেনা। জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনী আশু দৃষ্টি কামনা করছেন।
এর আগে পৌরসভার স্বরসতি কান্দিগাও খেয়াঘাট এলাকা থেকে অবৈধভাবে ডৃরেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের জনয় গত ৭ সেপ্টেম্ভর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বাঘা গোলাবনগর আরাবিয়া ইসলামীয়া দারুল হাদিস মাদ্রাসার পক্থ থেকে অভিযোগ দিয়েছিলেন। কিন্তু এরপরও বালুখেকো চক্র সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রেখেছে।
এসএ/সিলেট
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী...
সিলেটের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে 'ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট'-এর...
বিএনপির জাতীয় নির্বাহীর সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের নাম নয়, শিক্ষা...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থানের ১৬তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি...
গোলাপগঞ্জের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ফুসে উঠেছে বাঘা ইউনিয়নবাসী। বালু উত্তোলন বন্ধের দাবিতে দফায় দফায় প্রতিবাদ সভা ও মানববন্ধন...