জীবনের প্রতিটি অর্জন নতুন সম্ভাবনার...
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া জীবনের গন্তব্য নয়, বরং স্বপ্নপূরণের পথে...
ছবি সংগৃহীত
জাতীয় অধ্যাপক ডা. ইব্রাহিম এর ৩৭তম মৃত্যু বার্ষিকী ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ঘোষিত ডায়াবেটিক সেবা দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক সমিতি আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় সিলেট ডায়াবেটিক সমিতির সভাকক্ষে সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম. এ. আহবাব এর সভাপতিত্বে ও সিলেট ডায়াবেটিক হাসপাতালের চিফ মেডিকেল অফিসার ডা. আব্দুল মুক্তাদির কোরেশী এর সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অফিস সহকারী মো. লিয়াকত হোসেন।
সভাপতির বক্তব্য প্রদানকালে সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম. এ. আহবাব বলেন ডায়াবেটিস এমন একটি রোগ যা শরীরে বহু বছর থাকলেও বুঝা যায় না; কিন্তু তা দেহের স্তরে স্তরে আক্রমন করে শরীরকে নষ্ট করার কাজে নীরবে রত থাকে।
ফলে মানুষ নানান রোগে আক্রান্ত হয়। আমরা যদি রোগের প্রতিকারের চেয়ে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারি তা হলে যেকোন রোগকে প্রতিহত করা কোন ব্যাপারই নয়। রক্তে সুগারের পরিমান বেড়ে যাওয়া মানেই ডায়াবেটিস। নিয়ম-শৃংখলা মাফিক জীবন যাপন, পরিমিত আহার গ্রহণ, নিয়মিত ব্যায়াম করন অর্থাৎ যেভাবেই হোক রক্তের সুগারকে নিয়ন্ত্রণে রাখা। রক্তে সুগার নিয়ন্ত্রন মানে ডায়াবেটিস নিয়ন্ত্রন আর ডায়াবেটিস নিয়ন্ত্রন মানে সুস্থ জীবন যাপন।
স্বাগত বক্তব্যে হাসপাতালের সদস্য নিয়োগপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মো: ফেরদৌস হাসান হাসপাতালে আগত রোগীদের পরিসংখ্যান তুলে ধরে বলেন, যাদের ডায়াবেটিস হয়ে গেছে তারা আতংকিত হবেন না, কারণ ডায়াবেটিস কোন ছোঁয়াচে বা মহামারী রোগ নয়, নিয়মশৃংখলা মেনে, নিয়মিত ব্যায়াম ও ওষুধের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে আজীবন সুস্থ্য জীবন যাপন সম্ভব।
সমিতির সহ-সভাপতি অধ্যাপক ডা. ফয়সল আহমদ, সহ-সভাপতি অধ্যাপক ডা. শামীমুর রহমান ও যুগ্ম-সাধারন সম্পাদক বিশিষ্ট কাংবাদিক কলামিষ্ট আফতাব চৌধরী সংক্ষিপ্ত বক্তব্যে, নিয়মত্রান্ত্রিক জীবন-যাপন ও খাদ্যাভাসের মাধ্যমে ডায়াবেটিস রোগ থেকে বাঁচতে ও তা প্রতিহত করতে ডা. ইব্রাহিমের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল প্রদত্ত চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য সকল ডায়াবেটিক রোগীদের প্রতি আহবান জানান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি ডা. অধ্যাপক ডা. শিব্বির আহমদ শিবলী, যুগ্ম সাধারন সম্পাদক শিবব্রত ভৌমিক চন্দন, কোষাধ্যক্ষ এম. এ. মান্নান, সদস্য মিসেস নাজনীন হোসেন, সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা: এ.টি.এম. জাফর আহমেদ, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নিহারেন্দু দাস প্রমূখ। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে হাসপাতালের অন্যান্য চিকিৎসকবৃন্দ, কর্মকর্তা-কার্মচারী, আগত রোগীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ডা. ইব্রাহিম বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন সিলেট কালেক্টরেট মসজিদের পেশ ইমাম হাফিজ মৌলানা মো. শাহ আলম ।
এছাড়াও ডায়াবেটিক সেবা দিবসের কর্মসূচী হিসেবে সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের সহযোগীতায় ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি’র পৃষ্ঠপোষকতায় সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত সিলেট শহরের তিনটি স্পটে ডায়াবেটিক শনাক্তকরণ ফি-ক্যাম্প পরিচালনা করা হয়। সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল এর আয়োজনে ডায়াবেটিক সনাক্তকরণ ফ্রি-ক্যাম্পের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
৪নং ওয়ার্ডের হাউজিং এস্টেট কমিউনিটি হলে ডায়াবেটিক সনাক্তকরণ ফ্রি-ক্যাম্পের উদ্বোধন করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী এবং পুরানলেনস্থ সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে ডায়াবেটিক সনাক্তকরণ ফ্রি-ক্যাম্পের উদ্বোধন করেন সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম. এ. আহবাব। এসময়ে আগত রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস শনাক্ত করা হয় এবং ফ্রি ব্যবস্থাপত্র প্রদান করা হয়।
এসএ/সিলেট
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া জীবনের গন্তব্য নয়, বরং স্বপ্নপূরণের পথে...
নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) নগরীর জল্লারপাড় এলাকা থেকে একজন ও রবিবার...
দেশের অর্থনীতি ও অবকাঠামোগত উন্নয়নে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও...
মহানগরীতে পুলিশের ৫ ঘণ্টার বিশেষ অভিযানে অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত এ অভিযান চালানো...
সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির সাবেক সদস্য এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল...