দেশে ফিরলেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান

post-title

ছবি সংগৃহীত

সৌদি আরব ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান। শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এর আগে গত ৩১ জুলাই ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব সফরে যান মুফতি আবুল হাসান। ওমরাহ পালন শেষে গত ৫ আগস্ট তিনি যুক্তরাজ্যে সফর করেন। সেখানে প্রায় ১৭ দিন অবস্থান করে বিভিন্ন দলীয় ও সামাজিক কর্মসূচিতে অংশ নেন তিনি।

দীর্ঘ ২৩ দিনের সৌদি আরব ও যুক্তরাজ্য সফর শেষে আজ সকালে দেশে ফিরলেন সিলেট-৫ আসনের এই সংসদ সদস্য।

মুফতি আবুল হাসানের দেশে ফেরাকে ঘিরে তাঁর নির্বাচনী এলাকার নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

এসএ/সিলেট