সিলেটে ২ দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান...
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ২ দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে সিলেট মহানগর বিএনপি। আগামী ৫ আগস্ট বুধবার থেকে এসব কর্মসূচি শুরু হবে।সংগঠনের...
ছবি সংগৃহীত
মহানগর বিএনপির সভাপতির পদে পুনর্বহাল করা হয়েছে নাসিম হোসাইনকে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৪ নভেম্বর মহানগর বিএনপির সহ-সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। সর্বশেষ নির্দেশনায় জানানো হয়েছে, নাসিম হোসাইনকে পুনরায় মহানগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। একই সঙ্গে তাকে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নাসিম হোসাইন মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।
এদিকে, এ সংক্রান্ত আদেশের অনুলিপি বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন আহমেদ মিলন ও মিফতাহ সিদ্দিকী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. এমদাদ হোসেন চৌধুরীর কাছে পাঠানো হয়েছে।
জানা গেছে, সেই সময় থেকে রেজাউল হাসান কয়েস লোদী মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
সর্বশেষ বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইনকে তার পদে পুনর্বহাল করা হয়েছে। এখন থেকে রেজাউল হাসান কয়েস লোদী তার পূর্ব নির্ধারিত সিনিয়র সহ সভাপতির দায়িত্ব পালন করবেন।
এসএ/সিলেট
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ২ দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে সিলেট মহানগর বিএনপি। আগামী ৫ আগস্ট বুধবার থেকে এসব কর্মসূচি শুরু হবে।সংগঠনের...
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করলো জামায়াতে ইসলামী। বুধবার (২২ জুলাই) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয়...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহানগরের ৫৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মহানগরের দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল ও সুসংগঠিত করার...
সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে সিদ্দিকুর রহমান পাপলু একজন পরীক্ষিত ও রাজপথের ত্যাগী নেতা হিসেবে পরিচিত। সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদকের...
সিলেটে বাংলাদেশ...