কানাইঘাটে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

post-title

ছবি সংগৃহীত

কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ০৩ বছরের জিআর সাজা পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। 

রবিবার রাত পৌনে ১০টায় কানাইঘাট থানাধীন কানাইঘাট পৌরসভার আল রিয়াদ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বিশেষ অভিযান পরিচালনা করে কানাইঘাট জিআর-১২৬/২৩ এর ০৩ বছরের সাজা পরোয়ানাভুক্ত আসামী  আজমল হোসেন কালাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কালা কানাইঘাট থানার ৬নং কানাইঘাট সদর ইউপি'র নিজ চাউরা উত্তর এলাকার মৃত আব্দুল জলিল এর পুত্র। ধৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।



এসএ/সিলেট