জকিগঞ্জে প্রবাসীর ওপর হামলা, বাড়িঘরে...
সিলেটের জকিগঞ্জ উপজেলার পীরনগর গ্রামে দীর্ঘ ৪ বছর পর দেশে ফেরা এক অস্ট্রেলিয়া প্রবাসীর ওপর অতর্কিত হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের গুরুতর অভিযোগ উঠেছে।...
ছবি সংগৃহীত
সিলেটের জকিগঞ্জ উপজেলার পীরনগর গ্রামে দীর্ঘ ৪ বছর পর দেশে ফেরা এক অস্ট্রেলিয়া প্রবাসীর ওপর অতর্কিত হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের গুরুতর অভিযোগ উঠেছে।
রোববার (১২ জুলাই) বিকালে এই বর্বরোচিত হামলার ঘটনাটি ঘটে। হামলায় ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলাকারীদের হামলায় গুরুতর আহত অস্ট্রেলিয়া প্রবাসী সোলেমান আহমদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত প্রবাসীর নাম এম কে সোলেমান আহমদ। তিনি পীরনগর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. কাজী নাজিম উদ্দিনের ছেলে। প্রবাসীখ্যাত পরিবারের অপর আরেক ভাই এম কে রোমান আহমদ আয়ারল্যান্ড প্রবাসী।
তাদের হামলায় আলতা বেগম নামের এক মহিলাও আহত হন। হামলাকারী হালিম আহমদ আলতা বেগমকে ধাক্কা দিয়ে তাকে মাটিতে ফেলে আহত করে। আহত আলতা বেগম অস্ট্রেলিয়া প্রবাসী সোলেমান আহমদের খালা বলে জানা যায়। তিনি একই উপজেলার বারহাল ইউনিয়নের নওয়াগ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, এম কে সোলেমান আহমদ দীর্ঘ ৪ বছর অস্ট্রেলিয়ায় অবস্থানের পর সম্প্রতি নিজ গ্রামে আসেন। সোলেমান আহমদ দেশে ফেরার পর থেকেই প্রতিপক্ষ একই গ্রামের আবদুল মালিক নেওয়া-এর ছেলে কাজী হালিম তাঁর ওপর ক্ষুব্ধ ছিল।
অভিযুক্ত কাজী হালিম স্থানীয়ভাবে শ্রমিক দংলের নাম ভাঙিয়ে এলাকায় নানা ধরনের দাপট ও প্রভাব বিস্তার করে আসছিল।
এরই ধারাবাহিকতায় রোববার বিকালে কাজী হালিম ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে প্রবাসী এম কে সোলেমান আহমদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের উপর্যুপরি মারধরে তিনি গুরুতর আহত হন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রবাসীকে মারধর করেই ক্ষান্ত হয়নি হামলাকারীরা। তারা বীর মুক্তিযোদ্ধা কাজী নাজিম উদ্দিনের বাড়িতেও তান্ডব চালায়। হামলাকারী সিন্ডিকেটটি ঘরের ভেতর প্রবেশ করে আসবাবপত্রসহ সবকিছু ব্যাপক ভাঙচুর করে এবং নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়।
এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ও সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। রাজনৈতিক দলের নাম ব্যবহার করে প্রবাসীর ওপর এ ধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এ বিষয়ে জকিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বীর মুক্তিযোদ্ধার পরিবারের ওপর হামলা ও বাড়িঘরে লুটপাটের ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএ/সিলেট
সিলেটের জকিগঞ্জ উপজেলার পীরনগর গ্রামে দীর্ঘ ৪ বছর পর দেশে ফেরা এক অস্ট্রেলিয়া প্রবাসীর ওপর অতর্কিত হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের গুরুতর অভিযোগ উঠেছে।...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে...
সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন আব্দুল্লাহ আল মামুন। সোমবার (১৩ জুলাই) সকালে তিনি সিলেটে নিজের নতুন কর্মস্থলে যোগ...
সিলেটের বিয়ানীবাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ক্রেতার ঘুষিতে প্রাণ হারিয়েছেন এক ব্যবসায়ী। শনিবার (১১ জুলাই) রাত ৮টার উপজেলার বিবিরাই বাজারে এ ঘটনা...
ইউএস-বাংলা এয়ারলাইন্সের আবুধাবিগামী একটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে সিলেট ওসমানী আন্তর্জাতিক...