সুস্থ-সবল মানুষের মতো প্রতিবন্ধীদেরও...
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র পরিচালক ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সুস্থ-সবল মানুষের মতো প্রতিবন্ধী ব্যক্তিদেরও...
৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
হত্যাকারী সায়েম আহমদ
কানাইঘাটের দরিদ্র কিশোর শ্রমিক আহাদ আহমদ (১৬) হত্যা মামলার প্রধান আসামী সায়েম আহমদ (২৩) আদালতে আত্মসমর্পনের পর জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন বিজ্ঞ আদালত। হত্যাকান্ডের পর ঘাতক সায়েম আহমদ পলাতক থাকার ছিল।
সে বৃহস্পতিবার (৯ জুলাই) সিলেটের কানাইঘাট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। কিশোর শ্রমিক আহাদ আহমদের হত্যাকারী মামলার প্রধান আসামী পৌরসভার রায়গড় গ্রামের এনাম উদ্দিন ওরফে ভান্ডারীর পুত্র।
আহাদ হত্যা মামলার প্রধান আসামী সায়েম আহমদ আদালতে সমর্পনের বিষয়টি স্বীকার করে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, এ হত্যাকান্ডের পর থেকে মূল ঘাতক সায়েম আহমদকে গ্রেফতার করতে পুলিশের একাধিক চৌকশ টিম অভিযান চালিয়ে আসছিল।
তার অবস্থান জানার পর পুলিশের হাতে গ্রেফতার এড়াতে সে বিজ্ঞ আদালতে আত্মসমর্পন করে। মামলার অধিকতর তদন্তের স্বার্থে আসামী সায়েম আহমদের ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন চাওয়া হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, গত ২৮ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কানাইঘাট উপজেলা রোডের তাজ উদ্দিন তাজুর ওয়ার্কশপে কথা কাটাকাটির জের ধরে কিশোর শ্রমিক আহাদ আহমদকে সায়েম আহমদ স্ক্রু ড্রাইভার দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করে। পরদিন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহাদ আহমদ মৃত্যুবরণ করে। এ ঘটনায় নিহতের চাচা রশিক উদ্দিন বাদী হয়ে কানাইঘাট থানায় আহাদের খুনী সায়েম আহমদ সহ ৩ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।
আহাদ আহমদ পৌরসভার মহেষপুর গ্রামের একটি টিনশেডের বাসায় তার দুই বোনকে নিয়ে নানার সাথে বসবাস করত। তার মা বছর খানেক পূর্বে মারা যান। সে পৌরসভার উত্তর দলইমাটি গ্রামের রিক্সা চালক সালেহ আহমদের পুত্র।
এসএ/সিলেট
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র পরিচালক ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সুস্থ-সবল মানুষের মতো প্রতিবন্ধী ব্যক্তিদেরও...
গোলাপগঞ্জ পৌর শহরে প্রকাশ্যের অস্ত্রের মহড়া দেওয়ার ঘটনায় যুবলীগ নেতা অপু খান বদইকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) রাত সাড়ে...
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, দেশের প্রান্তিক ও মেহনতি মানুষের সামগ্রিক কল্যাণ ও...
কানাইঘাটের দরিদ্র কিশোর শ্রমিক আহাদ আহমদ (১৬) হত্যা মামলার প্রধান আসামী সায়েম আহমদ (২৩) আদালতে আত্মসমর্পনের পর জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন বিজ্ঞ...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একসময় শিক্ষা, সংস্কৃতি ও মেধার ক্ষেত্রে সিলেট দেশের অন্যতম অগ্রগামী অঞ্চল ছিল। সময়ের...