সিলেটে আন্তর্জাতিক যোগ দিবস...
সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ১০টায় নগরীর আরামবাগস্থ আমান উল্লাহ কনভেনশন সেন্টারে ভারতীয়...
প্রতীকী ছবি
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়ে ৩২ ঘণ্টায় ১২৫ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এদের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এসএমপির পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১২টা থেকে শুক্রবার (১৯ জুন) সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে মহানগরীর বিভিন্ন থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও গোয়েন্দা বিভাগ (ডিবি) পৃথক অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী, মাদক ব্যবসায়ী, চোর, সন্দেহভাজন ব্যক্তি এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতারকৃত ব্যক্তিরা রয়েছেন।
অভিযান চলাকালে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোটরসাইকেল এবং ১৫২ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়।
এদিকে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে মহানগরীর বিভিন্ন এলাকায় ৬৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পাশাপাশি ৮১টি যানবাহন আটক করা হয়েছে। সব মিলিয়ে ১৪৯টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসএমপি জানায়, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া অন্যান্য গ্রেফতারকৃতদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হচ্ছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ার লক্ষ্যে তাদের নিয়মিত বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক যোগ দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ১০টায় নগরীর আরামবাগস্থ আমান উল্লাহ কনভেনশন সেন্টারে ভারতীয়...
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী বলেছেন, সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা-বাণিজ্যের অন্যতম কেন্দ্র...
সিলেট উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা বলেছেন, ‘রন্ধন শিল্পে সিলেটের নারীরা নানাভাবে নিজেদের দক্ষতা ও নান্দনিকতার ছাপ রাখছেন। তবে...
সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন- জিডিএফ’র কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সকালে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ...
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজার থেকে অনলাইন জুয়া চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় আটককৃতদের কাছ থেকে মোবাইল ফোন ও জুয়ার তালিকা উদ্ধার করা...