দুই দিনের সফরে সিলেট আসছেন...
দুই দিনের সরকারি সফরে আগামী ১৯ ও ২০ জুন সিলেট ও মৌলভীবাজারে আসছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান...
ছবি সংগৃহীত
নগরীতে চাঁদা না দেওয়ায় হামলার শিকার হয়েছেন ওসমানী মেডিকেল কলেজের এক অধ্যাপক। হামলায় তিনিসহ তার বড় ভাই এবং স্ত্রীও আহত হয়েছেন। এব্যাপারে মহানগরীর কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন তার আহত ভাইয়ের স্ত্রী। তিনি নিজেও হামলায় আহত হয়েছেন।
সোমবার (৮ জুন) সন্ধ্যায় কোতোয়ালী মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) খান মুহাম্মদ মাঈনুল জাকির মামলা দায়েরের বিষয়টি স্বীকার করেছেন। এর আগে রবিবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাদীর নগরীর সোনাতলার বাসার সামনে হামলার ঘটনাটি ঘটে।
মামলাটি দায়ের করেছেন কোতোয়ালী থানার সোনাতলার সবুজ-১ এলাকার মোবারক হোসেন ফাত্তাহর স্ত্রী দেওয়ান মমনুন হাছান।
আর অভিযুক্তরা হলেন, সবুজ-২ সোনাতলা রায়নগর এলাকার মৃত ইউসুূফ মিয়ার ছেলে বেলাল আহমদ ওরফে গুল্লি বেলাল, তার ছেলে রাইয়ান, পূর্ব শাহী ঈদগাহ অনামিকা এ -৫৯নং বাসার ওসমান মিয়া ও লুৎফা বেগমের ৩ ছেলেমেয়ে লায়েক আহমদ, সায়েম আহমদ ও পান্না বেগম ও তাদের মা লুৎফা বেগম। এছাড়াও অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামী করা হয়েছে।
অভিযোগে তিনি উল্লেখ করেছেন, তারা সবাই বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর ও চাঁদাবাজ। তাদের দ্বারা স্থানীয় আরও অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ওই এলাকায় তার দেবর ওসমানী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আজিজুর রহমান ১৭ শতক ভূমি ক্রয় করেছিলেন কয়েক বছর আগে। তখন থেকে তারা তার কাছে চাঁদা দাবি করছিলেন। তারই ধারাবাহিকতায় গত ৬ জুন দুপুর সাড়ে ১২টার দিকে বেলাল, রাইয়ান ও লায়েক ডা. আজিজের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তারা গালগাল করে এবং হত্যার হুমকি দেয়।
রবিবার (৭ জুন) সন্ধ্যা পৌণে ৭টার দিকে অধ্যাপক ডা. আজিজ মাগরিবের নামাজ আদায় ও চেম্বারে যাওয়ার উদ্দেশ্যে গাড়ী নিয়ে বের হলে বাসার গেইটের সামনে তারা ছুরি, কিরিচ, রামদা, লোহার রড, ও পাইপ দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। তাকে রক্ষা করতে ছুটে গিয়েছিলেন তার ভাই ও বাদীর স্বামী মোবারক হুসেন ফাত্তাহ। তারা হত্যার উদ্দেশ্যে তার উপরও হামলা করে। তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে বর্তমানে মুমূর্ষ অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২৯নং ওয়ার্ডে চিকিৎসাধীন। এমনকি তাদের রডের আঘাতে বাদী নিজেও আহত হয়েছেন। নিলাফুলা জখম আছে তার শরীরেও। তারা পরিবারের সবাইকে হত্যার হুমকিও দিয়েছে।
অভিযোগে তিনি উল্লেখ করেছেন, বেলাল ওরফে গুল্লি বেলাল ১৮নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সম্পাদকীয় পদে আছেন এবং তিনি ৫ আগষ্ট পরবর্তী একাধিক মামলার ফেরারী আসামী।
এ ব্যাপারে বেলাল বা তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন মহানগরীর কোতোয়ালী মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) খান মুহাম্মদ মাঈনুল জাকির। তিনি বলেন, মামলা রেকর্ড করা হয়েছে এবং আমরা তদন্ত শুরু করেছি।
এসএ/সিলেট
দুই দিনের সরকারি সফরে আগামী ১৯ ও ২০ জুন সিলেট ও মৌলভীবাজারে আসছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান...
বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, প্রখ্যাত শায়খুল হাদীস উস্তাযুল উলামা আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন মাদ্রাসা শিক্ষা কেবল...
সিলেট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সীমান্তবর্তী জকিগঞ্জ থেকে ইয়াবার চালান জব্দ করেছে। তবে এসময় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। সোমবার (১৫ জুন) রাতে গোপন...
কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, বর্তমান সময়ে স্মার্ট কর ব্যবস্থার আধুনিকায়ন ও সঠিক রাজস্ব আহরণে কর আইনজীবীদের ভূমিকা অপরিসীম।...
পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে কোরবানির বর্জ্য অপসারণে ওয়ার্ডভিত্তিক অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতি পেয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক)...