নগরীতে বলাৎকারের অভিযোগে আটক ২

post-title

ছবি সংগৃহীত

নগরীতে ১৫ বছরের এক কিশোরকে বলাৎকারের অভিযোগে দুইজনকে আটক করেছে উপশহর ফাঁড়ি পুলিশ। শুক্রবার (৫ মে) রাত আনুমানিক ১১টার দিকে তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদেরকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, আব্দুস শুক্কুর বকুল ও মো. খাইরুল ইসলাম বাবলু। বকুল মহানগরীর শাহপরাণ (রহ.) শাহজালাল উপশহরের বাসিন্দা এবং বাবলু  মহানগরীর এয়ারপোর্ট থানাধীন খাসদবীর এলাকার আবিদ কটেজের বাসিন্দা।

পুলিশ জানায়, ১৫ বছরের ওই কিশোর ও অভিযুক্তরা পূর্ব পরিচিত। ওই পরিচিতির সুবাধে ঈদের পরদিন বকুল ও বাবলু মিলে কিশোরকে নিয়ে সুবিদবাজার এলাকার লন্ডনী রোডে এক আত্মীয়ের বাসায় বেড়ানোর কথা বলে সেখানে নিয়ে যান। সেখানে ওই কিশোরের সাথে আপত্তিকর কাজে লিপ্ত হন তারা। ঘটনার বিষয়টি প্রথমে গোপন থাকলেও পরবর্তীতে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন।

পরবর্তীকালে শুক্রবার (৫ মে) রাত আনুমানিক ১১টার দিকে ওই কিশোরের পরিবারের সদস্যরা এবং স্থানীয়রা কয়েকজন মিলে উপশহর এলাকা থেকে বকুল ও বাবলুকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম বলেন, ‘১৫ বছরের এক কিশোরকে বলাৎকারের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। বর্তমানে ভিকটিম ওই কিশোর তার পিতা ও পরিবারের হেফাজতে রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
 

এসএ/সিলেট