কোম্পানীগঞ্জে রাতের আঁধারে বালু লুট,...
কোম্পানীগঞ্জ ভোলাগঞ্জ মহাসড়কের তিনতালা নামক বিস্তৃত এলাকাজুড়ে রাতের আঁধারে বালু লুটের মহোৎসব চলছে দীর্ঘদিন ধরে। এতে বড় অংকের চাঁদাবাজির অভিযোগ রয়েছে।...
ছবি সংগৃহীত
কোম্পানীগঞ্জ ভোলাগঞ্জ মহাসড়কের তিনতালা নামক বিস্তৃত এলাকাজুড়ে রাতের আঁধারে বালু লুটের মহোৎসব চলছে দীর্ঘদিন ধরে। এতে বড় অংকের চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
খবর পেয়ে বুধবার (২০ মে) রাত ২ টায় উপজেলা ভূমি কর্মকর্তা পলাশ তালুকদার এর নেতৃত্বে পাড়ুয়া রুস্তমপুর মধ্যবর্তী তিন তালা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে অন্তত ৮ টি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে এসিল্যান্ড পলাশ তালুকদার বলেন বালু লুটেরা দল সটকে পড়ায় কাউকে তাৎক্ষণিক গ্রেফতার করা যায়নি তবে অভিযান অব্যাহত থাকবে। দ্রুত সময়ে দুষ্কৃতকারী লুটেরাদের চিহ্নিত করে আইনের আওতায়ও আনা হবে বলে তিনি জানান। বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়েছে।
স্হানীয় সচেতন মহল জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা করে সনাতন পদ্ধতিতে পাথর ও বালি মহাল সচলের সরকারের উদ্যোগকে নস্যাৎ করতে নদী বহির্ভূত বিস্তৃত এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে খাল বিলে রুপান্তর বিষয়টি বৃহৎ ক্ষতির কারণ হতে পারে।
সূত্রে জানা গেছে, ৮/১০ টি ড্রেজার মেশিন দিয়ে রাতের আঁধারে অন্তত ৫০ হাজার ঘনফুট বালু উত্তোলন হয়।
এসএ/সিলেট
কোম্পানীগঞ্জ ভোলাগঞ্জ মহাসড়কের তিনতালা নামক বিস্তৃত এলাকাজুড়ে রাতের আঁধারে বালু লুটের মহোৎসব চলছে দীর্ঘদিন ধরে। এতে বড় অংকের চাঁদাবাজির অভিযোগ রয়েছে।...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে দায়িত্বশীলতা, কর্মদক্ষতা এবং সফলভাবে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম সম্পাদনের স্বীকৃতিস্বরূপ...
সিলেটের জৈন্তাপুর উপজেলায় নিজের ১১ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে ওই শিশুর বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া আকবর হোসেন (৩৬) উপজেলার ঘিলাতৈল...
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশু মারা গেছে। গত ২৪ ঘন্টায় সিলেটে চিকিৎসাধিন অবস্থায় শিশুটি মারা যায়। এ নিয়ে সিলেটে হামে আক্রান্ত হয়ে ও হাম উপসর্গ নিয়ে মৃতের...
নগরীর আম্বরখানা দর্শনদেউড়ি এলাকায় অভিযান চালিয়ে কাভার্ড ভ্যান ভর্তি ভারতীয় পণ্য আটক করেছে পুলিশ। এসময় একনকে আটক করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে...